
স্প্যানিশ লা লিগায় ওসাসুনাকে ২-০ গোলে হারালো বার্সেলোনা। ব্যবধান কমালো পয়েন্ট তালিকার শীর্ষে থাকা অ্যাতলেটিকো মাদ্রিদের সঙ্গে। গোল না করলেও দুটি গোলই করিয়েছেন লিওনেল মেসি।
শনিবার প্রতিপক্ষের মাঠে শুরু থেকেই ছ্ন্দময় ফুটবল খেলে রোনাল্দ কোম্যানের দল। একাধিক দুর্দান্ত সেভ করে প্রশংসা কুড়িয়েছেন কাতালান গোলরক্ষক মার্ক টের স্টেগান।
ম্যাচের ৩০ মিনিটে মেসির বাড়ানো বল জোড়ালো শটে জালে জাড়ান জরদি আলবা। ৮৩ মিনিটে দলনেতার পাস থেকে গোল করে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন ইলাইশ কোরুমা। বাকি সময় আর গোল করতে পারেনি কোনও দল।
আরও পড়ুন :
এই জয়ে ২৬ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে বার্সেলোনা। ২৪ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে অ্যাতলেটিকো। আর ২৫ ম্যচে ৫৩ পয়েন্ট নিয়ে তৃতীয় রিয়াল মদ্রিদ।
ওয়াই




