
আগামী ১৪ নভেম্বর কোয়ালিফিকেশন রাউন্ডের মধ্য দিয়ে পর্দা উঠবে ২২তম এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশিপ ২০২১ এর।
ভারত, ইরান, ইরাক, জর্ডান, কোরিয়া স্বাগতিক বাংলাদেশসহ ১৭ দেশের ১৩১ জন আরচার অংশগ্রহণ করবে।
শনিবার (৬ নভেম্বর) বিকেলে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানায় বাংলাদেশ আরচারি ফেডারেশন কর্তৃপক্ষ।
রাজধানীর আর্মি স্টেডিয়ামে রিকার্ভ পুরুষ দলীয়, রিকার্ভ পুরুষ একক, রিকার্ভ নারী দলীয়, রিকার্ভ নারী একক ও রিকার্ভ মিশ্র দলীয়সহ আট ইভেন্টে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ থেকে এতে রোমান সানা, দিয়া সিদ্দিকীসহ ১৫ আরচার অংশ নেবেন।
ওয়াই/এসকে




