
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারালো অস্ট্রেলিয়া। এই জয়ে সেমিফাইনালে এক পা দিয়ে রাখলো অজিরা। রোববার (৬ নভেম্বর) আবুধাবিতে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫৭ রান করে ওয়েস্ট ইন্ডিজ। সর্বোচ্চ ৩১ বলে ৪৪ রান করেন অধিনায়ক কাইরন পোলার্ড।
এছাড়া এভিন লুইস ২৯, শিমরন হেটমেয়ার ২৭, আন্দ্রে রাসেল করেন নট আউট ১৮। বল হাতে অজিদের হয়ে জশ হ্যাজলউড ৪ ওভারে ৩৯ রানে নেন চারটি উইকেট।
১৫৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ৩৩ রানে অধিনায়ক অ্যারন ফিঞ্চকে হারায় অজিরা। এরপর ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শের পার্টনারশীপে জয়ের ধারে যায় অস্ট্রেলিয়া। দুইজনই তুলে নেন অর্ধশতক। ৫৬ বলের মোকাবেলায় নয়টি চার ও চারটি ছক্কায় ৮৯ রান করে অপরাজিত থাকেন ডেভিড ওয়ার্নার। মার্শ ৩২ বলে ৫৩ রান। অজিরা ২২ বল হাতে রেখে জয় পায় ৮ উইকেট।
অস্ট্রেলিয়া একাদশ
অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল মার্শ, ম্যাথ্যু ওয়েড, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড, মার্কাস স্টোয়নিস,
ওয়েস্ট ইন্ডিজ একাদশ
কাইরন পোলার্ড (অধিনায়ক), নিকোলাস পুরান (উইকেট রক্ষক), ডোয়াইন ব্রাভো, রোস্টন চেজ, ক্রিস গেইল, শিমরন হেটমায়ার, এভিন লুইস, আন্দ্রে রাসেল, হেইডেন ওয়ালশ জুনিয়র, জেসন হোল্ডার, আকিল হোসেন।
টিএন




