ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

টি-টোয়েন্টি বিশ্বকাপ

কিউইদের প্রতিশোধ নাকি ইংলিশদের এগিয়ে যাওয়া

আরব আমিরাত থেকে ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ : ১০ নভেম্বর ২০২১, ০৪:০৩ এএম

আর কোনও সমীকরণ নেই, নেই কোনও অঙ্ক। এখন শুধুই জয়ের অঙ্ক মেলানোর পালা দু’দলের সামনে। দিন শেষে একটা দল উঠে যাবে ফাইনালে আর মন খারাপ করে বাড়ি ফিরতে পরাজিত দল।

গ্রুপ পর্বের কঠিন সব লড়াই আর সমীকরণ পার করে সেরা চারদলের লড়াই শুরু হচ্ছে আজ থেকে। আবুধাবিতে প্রথম সেমি-ফাইনালে লড়বে ইংল্যান্ড-নিউজিল্যান্ড।

ম্যাচ উইনারে ভরপুর দুই দলই নিজেদের সাম্প্রতিক সাফল্য স্মরণে নিয়ে আরেকটি সাফল্যের দিন উপহার দেওয়ার অপেক্ষায়। আজকের দুই সেমিফাইনালিস্ট চেনা দুই প্রতিপক্ষ।

ওয়ানডেতে দুই প্রতিপক্ষের ৯১ ম্যাচের দেখায় নিউজিল্যান্ড জিতেছে ৪৩টি আর ইংল্যান্ড জিতেছে ৪১টিতে। তবে টি-টোয়েন্টিতে বেশ এগিয়ে ইংল্যান্ড। দুই দলের ২১ বারের লড়াইয়ে ১২টি জিতেছে ইংলিশরা আর কিউইরা জিতেছে মাত্র ৭ ম্যাচে। ইংলিশদের এই ১২ জয়ের মধ্যে বিশ্বকাপ ২০১৬ আসরের সেমিফাইনালের ম্যাচটিও রয়েছে।

Clear mistake: Former umpire Simon Taufel gives his verdict on overthrow  controversy in World Cup final - Sports News

তবে নিউজিল্যান্ডের সামনে অনেক সমীকরণ মেলানোর ম্যাচ আজ।২০১৯ ওয়ানডে বিশ্বকাপে দুই দলের নাটকীয় সেই ফাইনালের শোধ নেওয়ার বড় সুযোগ এসেছে নিউজিল্যান্ডের সামনে।ফাইনালের হারের সেই ক্ষত হয়তো পুরোপুরি মুছতে পারবে না তবে হারের শোধ নেওয়ার অনেক বড় মঞ্চই পেয়ে গেল কিউইরা। তবে কিউইদের আবারও হারিয়ে ইংলিশরা নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখারও বড় সুযোগ এই ম্যাচ।

চলতি বিশ্বকাপে মূল পর্বের আগেই অবশ্য প্রস্তুতি ম্যাচ খেলেছিল দু’দল। এই ম্যাচেও জিতেছিল ইংল্যান্ড। আগে ব্যাট করে ৬ উইকেটে ১৬৩ রান করেছিল ইংলিশরা। জস বাটলার ওই ম্যাচে খেলেন ৫১ বলে ৭৩ রানের ইনিংস। কিউই লেগ স্পিনার ইশ সোধি ২৬ রানে ৩ উইকেট নেন। তবে ব্যাটিং ব্যর্থতায় শেষ পর্যন্ত ১৩ রানে হেরে যায় ম্যাচ (১৫০/১০)। এদিন মার্টিন গাপটিলের ২০ বলে ৪১ ছাড়া ব্যর্থ হন বাকিরা।

প্রস্তুতি ম্যাচে জয়ের ধারাবাহিকতাটা ইংল্যান্ড দারুণ ভাবে নিয়ে আসে মূল পর্বে। টানা চার জয়ে সেমিফাইনালে এক পা দিয়ে রাখলেও শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার ম্যাচে ছিল অনেক সমীকরণ। সেসব পেছনে ফেলে এখন ইংলিশরা সেমিতে।

অন্যদিকে কিউইদেরও মেলাতে হয়েছে নানা সমীকরণ। ভারতের মতো দলকে বিদায় করেছে, জয় করেছেন আফগানদের স্পিন শক্তিও।

তবে ২০১৫ বিশ্বকাপের পর সবশেষ তিনটি আইসিসি ইভেন্টে নিউজিল্যান্ডকে হারিয়েছিল ইংল্যান্ড। যদিও অতীত টানতে চাইছেন না ইংলিশ অধিনায়ক এউইন মর্গ্যান। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে মরগ্যান বলেছেন, ‘অতীত আপাতত মনে করতে চাচ্ছি না। আমরা দুর্দান্ত ভাবে সেমিফাইনালে এসেছি এতে কোন সন্দেহ নেই। আমরা যে পরিকল্পনায় এখানে এসেছি সেটি এই ম্যাচেও ঠিক রাখতে চাই। সেমিফাইনালেও বড় লক্ষ্য তাড়া করতে হতে পারে। দক্ষিণ আফ্রিকা ম্যাচের শিক্ষা আমাদের কাজে লাগাতে হবে।’

এদিকে নিউজিল্যান্ড কিছুটা এগিয়ে থাকবে ইংলিশদের ইনফর্ম ওপেনার জেসন রয়ের না থাকাটা। রয়ের সঙ্গে নেই টায়মাল মিলসও। তবে এসব নিয়ে মোটেও ভাবছেন না মরগ্যান।

ইংল্যান্ড শিবিরে কে আছে কে নেই এসব নিয়ে মাথা ব্যাথা নেই কিউই অধিনায়ক কেইন উইলিয়ামসনের। ভাবছেন না ২০১৯ বিশ্বকাপের ফাইনালে কী হয়েছিল সেসব নিয়েও।

কিউই অধিনায়কের ভাবনায় শুধুই নিজেদের উন্নতি আর ম্যাচ বাই ম্যাচ এগিয়ে যাওয়া। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বলেছেন, ‘হ্যা, আমরা ২০১৯ বিশ্বকাপের ফাইনালে হেরেছি। ওই ম্যাচ আমাদের পক্ষে ছিল না। তবে টি-টোয়েন্টিতে এই ৫ বছরে আমরা আরও উন্নত হয়েছি। আমাদের দলে কিছু অসাধারণ টি-টোয়েন্টি ক্রিকেটার এসেছে যা দলটিকে অনেক শক্তিশালী করেছে। এখন আমরা বড় দলের সঙ্গে বড় কিছু ভাবতে পারি। আর এই ম্যাচে কোনদিক দিয়ে আমরা জিততে পারি এই প্রশ্নর জবাবে বলব ক্রিকেটে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ভালো খেলা। যেকোনো ফরম্যাটেই হোক বাজে পারফর্ম আপনাকে জেতাতে পারবে না। তাই আমরা এ ম্যাচেও এই ফোকাস রাখবো।’

দুই অধিনায়কের ভাবনা দুইরকম হলেও দু’জনের জন্যই যে জয়টা মুখ্য। শেষ পর্যন্ত জয়ের হাসি নিয়ে কারা মাঠ ছাড়বে সেই মূহুর্তের অপেক্ষায় ক্রিকেট বিশ্ব।

এমআর/

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হাসপাতাল থেকে ছাড়া পেলেন সৌরভ
ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। শুক্রবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টা নাগাদ তিনি হাসপাতাল থেকে বেরিয়ে আসেন। বছর শেষ হওয়ার কয়েক ঘণ্টা আগেই নিজের গাড়িতে করেই বেহালার বাড়িতে ফিরছেন সৌরভ। হাসপাতাল সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম আননন্দবাজার জানায়, বৃহস্পতিবার সৌরভ স্বাভাবিক খাওয়াদাওয়া করেছেন। রাতে ঘুমিয়েওছেন ভালো।  চিকিৎসকেরা জানিয়েছেন, সৌরভের শারীরিক অবস্থায় যথেষ্ট উন্নতি হয়েছে। এই পরিস্থিতিতে তাকে হাসপাতালে রাখার বদলে, পুরোপুরি সুস্থ হওয়া পর্যন্ত বেহালার বীরেন রায় রোডের বাড়িতেই করোনা বিধিনিষেধ মেনে কোয়ারিন্টাইনে থাকাই সুবিধাজনক। এর আগে করোনা আক্রান্ত হয়ে সৌরভ গাঙ্গুলি গত ২৭ ডিসেম্বর রাতে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। প্রসঙ্গত, এ বছরের শুরুতে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন সৌরভ। তাকে অ্যাঞ্জিয়োপ্লাস্টি করে স্টেন্ট বসাতে হয়েছিল। পাঁচদিন হাসপাতালে থাকার পরে বাড়ি ফেরেন। এরপর ২৭ জানুয়ারি ফের বুকে ব্যথা অনুভব করেন সৌরভ। তখন আবার তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। এনএইচ/টিআই
হাসপাতাল থেকে ছাড়া পেলেন সৌরভ
‘সাকিবের অনুপস্থিতি অবশ্যই ক্ষতির’
আগামীকাল (শনিবার) ওভালে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামছে বাংলাদেশ দল। কিন্তু দলে নেই টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। বিষয়টিকে ক্ষতি হিসেবে দেখছেন হেড কোচ রাসেল ডমিঙ্গো।  তিনি বলেন, সাকিবের অনুপস্থিতি অবশ্যই ক্ষতির। সে বিশ্বের সেরা অলরাউন্ডারদের একজন। সে থাকলে দলটি সুন্দরভাবে ভারসাম্যপূর্ণ হয়। সে টপ সিক্সে ব্যাট করে, বল হাতে উইকেট পায়। তাই তার অনুপস্থিতি অবশ্যই ক্ষতি।  তবে তরুণদের তার অনুপস্থিতিকে কাজে লাগানোর পরামর্শ দেন ডমিঙ্গো। এদিন প্রথম টেস্টে একাদশ কেমন হবে, এ বিষয়ে প্রধান কোচ বলেন, বাংলাদেশ স্পিননির্ভর দল। তবে দলে ভালো পেসারও আছে। হয়তো ৩ পেসারের পাশাপাশি এক স্পিনার খেলানো হতে পারে। এনএইচ/টিআই
‘সাকিবের অনুপস্থিতি অবশ্যই ক্ষতির’
টাইগারদের ওভাল টেস্টের একাদশ যেমন হতে পারে 
নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টটি মাউন্ট মুঙ্গানুইয়ের বে ওভালে আগামীকাল শনিবার (বাংলাদেশ সময় ভোর ৪টা) থেকে শুরু হচ্ছে। বিদেশি ক্রিকেটারদের জন্য বিশেষ করে এশিয়ার দলগুলোর জন্য কন্ডিশন আরও কঠিন। তাই বলাই যায়, টাইগাররা কঠিন পরীক্ষার মুখোমুখি হতে যাচ্ছে।  প্রথম টেস্টে একাদশ কেমন হবে, এ বিষয়ে ভিডিওবার্তা দিয়েছেন দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো।  পেস ও স্পিন ইউনিটের মধ্যে দুটিকেই গুরুত্ব দিয়েই একাদশ সাজানা হতে পারে জানিয়ে তিনি বলেন, ‘চতুর্থ ও পঞ্চম দিনে উইকেটে কিছুটা স্পিন ধরবে।’ ডমিঙ্গো বলেন, বাংলাদেশ স্পিননির্ভর দল। তবে দলে ভালো পেসারও আছে। হয়তো ৩ পেসারের পাশাপাশি এক স্পিনার খেলানো হতে পারে। এনএইচ/টিআই
টাইগারদের ওভাল টেস্টের একাদশ যেমন হতে পারে 
জয় দিয়ে বছরের শেষটা রাঙালো ম্যানইউ 
প্রিমিয়ার লিগে বার্নলিকে হারিয়ে বছর শেষ করল ম্যানচেস্টার ইউনাইটেড।  বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) রাতে ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ম্যাচের অষ্টম মিনিটেই স্কট ম‍্যাকটোম‍িনের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। এরপর ২৭ মিনিটে বেন মির আত্মঘাতী গোলে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে বার্নলি। জ‍্যাডন স‍্যানচোর শট তার পায়ে লেগে আচমকা জড়িয়ে যায় জালে। ৩৫ মিনিটে গোলের দেখা পেয়ে যান রোনালদোও। এর তিন মিনিটের মাথায়ই এক গোল ফেরত দিয়ে আশা জাগিয়েছিল বার্নলি। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ৩-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে রোনালদোরা।  এই জয়ে পয়েন্ট টেবিলে এক ধাপ এগিয়ে ৬ নম্বরে উঠে এসেছে ম্যান ইউ। ১৮ ম‍্যাচে তাদের পয়েন্ট ৩১। ২০ ম‍্যাচে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে ম‍্যানচেস্টার সিটি। তাদের সমান ম‍্যাচে ৪২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে চেলসি। ১৯ ম‍্যাচে ৪১ পয়েন্ট নিয়ে তিনে আছে লিভারপুল। সমান ম‍্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে চারে আর্সেনাল। আরএ/
জয় দিয়ে বছরের শেষটা রাঙালো ম্যানইউ 
টিভিতে আজ যেসব খেলা দেখবেন
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখাতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি। কোথায় কী খেলা আছে, সেই খোঁজাখুঁজি থেকে বিরত থেকে এবার দেখে নিন এই শিডিউল। আর ঠিক করে ফেলুন কখন কোন খেলায় চোখ রাখবেন। কোন কোন স্যাটেলাইট চ্যানেল আজ কোন কোন খেলা দেখাবে, তা একনজরে দেখে নিন। ক্রিকেট বাংলাদেশ-নিউজিল্যান্ড (প্রথম টেস্ট, প্রথম দিন); সরাসরি, আগামীকাল ভোর ৪টা গাজী টিভি। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনাল ভারত-শ্রীলঙ্কা; সরাসরি, বেলা সাড়ে ১১টা, স্টার স্পোর্টস সিলেক্ট ২। বিগ ব্যাশ লিগ অ্যাডিলেড স্ট্রাইকার্স-সিডনি থান্ডার; সরাসরি, দুপুর ২টা ১৫ মিনিট, সনি সিক্স। ফুটবল লা লিগা ভ্যালেন্সিয়া-এস্পানিওল; সরাসরি, রাত ৯টা ১৫ মিনিট, টি স্পোর্টস, এমটিভি। এসএস
টিভিতে আজ যেসব খেলা দেখবেন
আরও পড়ুন
রাহী-তাসকিনদের পর আলো ছড়ালেন মুশফিক-জয়রা
মেলবোর্নে ইংলিশদের হতাশার দিন
উইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা ইংল্যান্ডের
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ দেখাবে দুটি চ্যানেল