ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

টি-টোয়েন্টি বিশ্বকাপ

নিউজিল্যান্ডের হৃদয় ভাঙার হ্যাটট্রিক, নতুন চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

মেহেদী হাসান

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২১, ১১:১৯ পিএম
ছবি- আইসিসি

নিউজিল্যান্ডের দীর্ঘশ্বাসটা আরও লম্বা হলো। তাসমান পাড়ের দুই প্রতিবেশীর লড়াইয়ে শেষ হাসিটা হাসল অজিরা। ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে হার, ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডের কাছে হারের পর এবার প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ওঠে নিউজিল্যান্ড।

কিউইদের এবারও বাড়ি ফিরতে হচ্ছে হতাশা নিয়ে। কেইন উইলিয়ামসনের গোমড়া মুখের হাসিটা কোটি ক্রিকেট সমর্থকের মনে দাগ কেটে দিয়েছে এতক্ষণে। তবে অ্যারণ ফিঞ্চের চওড়া হাসি বলে দিচ্ছিল শুধু ওয়ানডে না, টি-টোয়েন্টিতেও সেরা হতে পারে তারা।

দুবাই স্টেডিয়ামে টস ছিল অনেক বড় ফ্যাক্টর। বলা হচ্ছিল যে দল টস জিতবে, অর্ধেক ম্যাচ আগেই জিতে যাবে তারা। এর পেছনে বড় কারণ, চলতি বিশ্বকাপে ফাইনালের আগে অনুষ্ঠিত হওয়া ১২টি ম্যাচে জয় পেয়েছে পরে ব্যাট করা দল। আগে ব্যাট করে জয় পাওয়া একমাত্র দল ছিল নিউজিল্যান্ড। হারিয়েছিল স্কটল্যান্ডকে।

শেষ পর্যন্ত টসটাই ফ্যাক্টর হলো। আরব আমিরাতে শীতের শুরুর এই সময়টায় সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে হালকা কুয়াশা পড়তে শুরু করে। সেটাই কাল হয়ে দাঁড়িয়েছে কিউইদের জন্য।

David Warner is congratulated by his IPL team-mate Kane Williamson, Australia vs New Zealand, T20 World Cup final, Dubai, November 14, 2021

বিকেলে টস জিতে নিউজিল্যান্ড অধিনায়ককে ব্যাটিং করার আমন্ত্রণ জানান অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ব্যাট করতে নেমে দুই কিউই ওপেনার মার্টিন গাপটিল আর ড্যারেল মিচেল জুটি ৩ ওভার ৫ বলে তুলেন মাত্র ২৮ রান। জশ হ্যাজেলউডের বলে ম্যাথু ওয়েডের হাতে ক্যাচ দিয়ে মিচেল ফিরেন ১১ (৮) রান করে।

এরপর ৪৮ রানের জুটি গড়েন গাপটিল আর কেইন উইলিয়ামসন। গাপটিল ছিলেন ধীর। রানের চাইতে বল খেলেছেন ৭টি বেশি। শেষ পর্যন্ত ৩৫ বলে ২৮ রান করে বিদায় নেন অ্যাডাম জাম্পার বলে ২৮ রান করে স্টয়েনিসের হাতে ক্যাচ দিয়ে।

গাপটিলের ফেরার পর দ্রুত রান তুলতে সময় নেননি উইলিয়ামসন। ব্যক্তিগত ২১ রানের মাথায় ক্যাচ দিলেও ধরতে পারেননি হ্যাজেলউড। শেষ পর্যন্ত সেই স্টার্কের ওপরেই তোলেন ঝড়টা। ইনিংসের ১৬তম ওভারে ৪টি চার ও একটি ছয় হাঁকান কিউই অধিনায়ক। ৩২ বলেই তুলে নেন ফিফটি। স্টার্ক ৪ ওভারে দেন ৬০ রান। উইলিয়ামসনকে সঙ্গ দেওয়া ফিলিপস করেন ১৭ বলে ১৮ রান। উইলিয়ামসন পৌঁছে গিয়েছিলেন শতকের অনেক কাছে তবে, হ্যাজেলউডকে লং-অফে উড়িয়ে মারতে গিয়ে ৪৮ বলে ১০টি চার ও ৩টি ছয়ে ৮৫ রানের মাথায় ক্যাচ দেন স্টিভেন স্মিথের হাতে।

শেষ দিকে জিমি নিশামের ১৩ (৭) আর টিম সেইফার্টের ৮ রানে ভর করে ৪ উইকেটে ১৭২ রান সংগ্রহ করে কিউইরা। অজিদের পক্ষে ৪ ওভারে ১৬ রান দিয়ে ৩ উইকেট নেন হ্যাজেলউড। ৪ ওভারে ২৬ রান দিয়ে জাম্পা নেন ১ উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে অজি ওপেনার অ্যারণ ফিঞ্চ তৃতীয় ওভারে সাজঘরে ফেরেন ট্রেন্ট বোলতের বলে ডিপ মিড-উইকেটে থাকা ড্যেরেল মিচেলের হাতে ক্যাচ দিয়ে।

এরপর ঝড়ের বেগে রান তুলতে থাকে ডেভিড ওয়ার্নার-মিচেল মার্শ জুটি। দুজনের জুটি ভাঙে ৫৯ বলে ৯২ রান তুলে ওয়ার্নারের ৩৮ বলে ৫৩ রানের ইনিংস খেলে বোল্টের বলে বোল্ড হয়ে দলীয় ১২৭ রানের মাথায় বিদায়ের মধ্য দিয়ে।

ওয়ার্নার ফিরলেও খেই হারাননি মার্শ। ৩১ বলে ফিফটি হাঁকিয়ে রেকর্ড করেন টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে দ্রুততম ফিফটি হাঁকানোর।

Agony and ecstasy: Tim Southee and Glenn Maxwell display contrasting emotions after the game, Australia vs New Zealand, T20 World Cup final, Dubai, November 14, 2021

শেষ পর্যন্ত মিচেল অপরাজিত থেকেছেন ৭৭ (৫০) রানে। গ্লেন ম্যাক্সওয়েলের সঙ্গে ৩৯ বলে ৬৫ রানের জুটি, ১৯তম ওভারের পঞ্চম বলে টিম সাউদিকে রিভার্স সুইপ করে চার হাঁকিয়ে ৮ উইকেটের জয় নিশ্চিত করেন ম্যাক্সওয়েল।

নিউজিল্যান্ডের পক্ষে ৪ ওভারে ১৮ রান দিয়ে ২ উইকেট নেন ট্রেন্ট বোল্ট। সৌদি ৩.৫ ওভারে দেন ৪৩ রান, ইশ সোধি ৪ ওভারে দেন ৪০ রান।

এমআর/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হাসপাতাল থেকে ছাড়া পেলেন সৌরভ
ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। শুক্রবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টা নাগাদ তিনি হাসপাতাল থেকে বেরিয়ে আসেন। বছর শেষ হওয়ার কয়েক ঘণ্টা আগেই নিজের গাড়িতে করেই বেহালার বাড়িতে ফিরছেন সৌরভ। হাসপাতাল সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম আননন্দবাজার জানায়, বৃহস্পতিবার সৌরভ স্বাভাবিক খাওয়াদাওয়া করেছেন। রাতে ঘুমিয়েওছেন ভালো।  চিকিৎসকেরা জানিয়েছেন, সৌরভের শারীরিক অবস্থায় যথেষ্ট উন্নতি হয়েছে। এই পরিস্থিতিতে তাকে হাসপাতালে রাখার বদলে, পুরোপুরি সুস্থ হওয়া পর্যন্ত বেহালার বীরেন রায় রোডের বাড়িতেই করোনা বিধিনিষেধ মেনে কোয়ারিন্টাইনে থাকাই সুবিধাজনক। এর আগে করোনা আক্রান্ত হয়ে সৌরভ গাঙ্গুলি গত ২৭ ডিসেম্বর রাতে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। প্রসঙ্গত, এ বছরের শুরুতে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন সৌরভ। তাকে অ্যাঞ্জিয়োপ্লাস্টি করে স্টেন্ট বসাতে হয়েছিল। পাঁচদিন হাসপাতালে থাকার পরে বাড়ি ফেরেন। এরপর ২৭ জানুয়ারি ফের বুকে ব্যথা অনুভব করেন সৌরভ। তখন আবার তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। এনএইচ/টিআই
হাসপাতাল থেকে ছাড়া পেলেন সৌরভ
‘সাকিবের অনুপস্থিতি অবশ্যই ক্ষতির’
আগামীকাল (শনিবার) ওভালে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামছে বাংলাদেশ দল। কিন্তু দলে নেই টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। বিষয়টিকে ক্ষতি হিসেবে দেখছেন হেড কোচ রাসেল ডমিঙ্গো।  তিনি বলেন, সাকিবের অনুপস্থিতি অবশ্যই ক্ষতির। সে বিশ্বের সেরা অলরাউন্ডারদের একজন। সে থাকলে দলটি সুন্দরভাবে ভারসাম্যপূর্ণ হয়। সে টপ সিক্সে ব্যাট করে, বল হাতে উইকেট পায়। তাই তার অনুপস্থিতি অবশ্যই ক্ষতি।  তবে তরুণদের তার অনুপস্থিতিকে কাজে লাগানোর পরামর্শ দেন ডমিঙ্গো। এদিন প্রথম টেস্টে একাদশ কেমন হবে, এ বিষয়ে প্রধান কোচ বলেন, বাংলাদেশ স্পিননির্ভর দল। তবে দলে ভালো পেসারও আছে। হয়তো ৩ পেসারের পাশাপাশি এক স্পিনার খেলানো হতে পারে। এনএইচ/টিআই
‘সাকিবের অনুপস্থিতি অবশ্যই ক্ষতির’
টাইগারদের ওভাল টেস্টের একাদশ যেমন হতে পারে 
নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টটি মাউন্ট মুঙ্গানুইয়ের বে ওভালে আগামীকাল শনিবার (বাংলাদেশ সময় ভোর ৪টা) থেকে শুরু হচ্ছে। বিদেশি ক্রিকেটারদের জন্য বিশেষ করে এশিয়ার দলগুলোর জন্য কন্ডিশন আরও কঠিন। তাই বলাই যায়, টাইগাররা কঠিন পরীক্ষার মুখোমুখি হতে যাচ্ছে।  প্রথম টেস্টে একাদশ কেমন হবে, এ বিষয়ে ভিডিওবার্তা দিয়েছেন দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো।  পেস ও স্পিন ইউনিটের মধ্যে দুটিকেই গুরুত্ব দিয়েই একাদশ সাজানা হতে পারে জানিয়ে তিনি বলেন, ‘চতুর্থ ও পঞ্চম দিনে উইকেটে কিছুটা স্পিন ধরবে।’ ডমিঙ্গো বলেন, বাংলাদেশ স্পিননির্ভর দল। তবে দলে ভালো পেসারও আছে। হয়তো ৩ পেসারের পাশাপাশি এক স্পিনার খেলানো হতে পারে। এনএইচ/টিআই
টাইগারদের ওভাল টেস্টের একাদশ যেমন হতে পারে 
জয় দিয়ে বছরের শেষটা রাঙালো ম্যানইউ 
প্রিমিয়ার লিগে বার্নলিকে হারিয়ে বছর শেষ করল ম্যানচেস্টার ইউনাইটেড।  বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) রাতে ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ম্যাচের অষ্টম মিনিটেই স্কট ম‍্যাকটোম‍িনের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। এরপর ২৭ মিনিটে বেন মির আত্মঘাতী গোলে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে বার্নলি। জ‍্যাডন স‍্যানচোর শট তার পায়ে লেগে আচমকা জড়িয়ে যায় জালে। ৩৫ মিনিটে গোলের দেখা পেয়ে যান রোনালদোও। এর তিন মিনিটের মাথায়ই এক গোল ফেরত দিয়ে আশা জাগিয়েছিল বার্নলি। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ৩-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে রোনালদোরা।  এই জয়ে পয়েন্ট টেবিলে এক ধাপ এগিয়ে ৬ নম্বরে উঠে এসেছে ম্যান ইউ। ১৮ ম‍্যাচে তাদের পয়েন্ট ৩১। ২০ ম‍্যাচে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে ম‍্যানচেস্টার সিটি। তাদের সমান ম‍্যাচে ৪২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে চেলসি। ১৯ ম‍্যাচে ৪১ পয়েন্ট নিয়ে তিনে আছে লিভারপুল। সমান ম‍্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে চারে আর্সেনাল। আরএ/
জয় দিয়ে বছরের শেষটা রাঙালো ম্যানইউ 
টিভিতে আজ যেসব খেলা দেখবেন
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখাতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি। কোথায় কী খেলা আছে, সেই খোঁজাখুঁজি থেকে বিরত থেকে এবার দেখে নিন এই শিডিউল। আর ঠিক করে ফেলুন কখন কোন খেলায় চোখ রাখবেন। কোন কোন স্যাটেলাইট চ্যানেল আজ কোন কোন খেলা দেখাবে, তা একনজরে দেখে নিন। ক্রিকেট বাংলাদেশ-নিউজিল্যান্ড (প্রথম টেস্ট, প্রথম দিন); সরাসরি, আগামীকাল ভোর ৪টা গাজী টিভি। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনাল ভারত-শ্রীলঙ্কা; সরাসরি, বেলা সাড়ে ১১টা, স্টার স্পোর্টস সিলেক্ট ২। বিগ ব্যাশ লিগ অ্যাডিলেড স্ট্রাইকার্স-সিডনি থান্ডার; সরাসরি, দুপুর ২টা ১৫ মিনিট, সনি সিক্স। ফুটবল লা লিগা ভ্যালেন্সিয়া-এস্পানিওল; সরাসরি, রাত ৯টা ১৫ মিনিট, টি স্পোর্টস, এমটিভি। এসএস
টিভিতে আজ যেসব খেলা দেখবেন
আরও পড়ুন
রাহী-তাসকিনদের পর আলো ছড়ালেন মুশফিক-জয়রা
মেলবোর্নে ইংলিশদের হতাশার দিন
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ দেখাবে দুটি চ্যানেল
বাংলাদেশের বিপক্ষে দলে নেই ১০ উইকেট নেওয়া এজাজ