ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট জাতীয় পর্যায়ে শুরু 

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২১, ০৯:৫৫ পিএম
ছবি: সংগৃহীত

শুরু হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা (অনূর্ধ্ব-১৭) ২০২১-এর জাতীয় পর্যায়ে খেলা।

বুধবার (১ ডিসেম্বর) বিকেলে কমলাপুরস্হ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্হায়ী কমিটির সদস্য জাকিয়া তাবাসসুম জুই এমপি পার্বত্য চট্টগ্রাম বাসন্তী চাকমা এমপি, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের স্হায়ী কমিটির সদস্য তামান্না নুসরাত বুবলী এমপি ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো: আখতার হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী বলেন,
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা গ্রহণের পর থেকেই খেলাধুলার প্রতি বিশেষ গুরুত্ব প্রদান করেন। যার ফলে ক্রিকেট-ফুটবলসহ সকল খেলায় অভূতপূর্ব উন্নয়ন হয়েছে এবং হচ্ছে। যে ক্রিকেট খেলায় বাংলাদেশের নাম ছিল না সেই দেশ এখন ক্রিকেট পরাশক্তিদের অনায়াসে পরাজিত করছে।

তিনি আরও বলেন, এই টুর্নামেন্টসমূহ গ্রাম-গঞ্জের সর্বত্রই একটা ব্যাপক সাড়া সৃষ্টি করেছে। খেলাধুলায় সম্পৃক্ত হওয়ায় আমাদের সন্তানরা বিপদগামী না হয়ে সঠিক পথের দিশা পাচ্ছে। এজন্য ক্রীড়া মন্ত্রণালয় প্রসংশার দাবিদার।

সভাপতির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, মানসম্মত খেলোয়াড় তৈরির লক্ষ্যে আমরা এই টুর্নামেন্ট থেকে প্রতিভাবান ফুটবলারদেরকে দেশের ভেতরে এবং বিদেশে উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করছি। বিগত টুর্নামেন্ট হতে ৪ জন প্রতিভাবান ফুটবলারকে ব্রাজিলের গামা ক্লাবে উচ্চতর প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এছাড়া ৪২ জন ফুটবলারকে বিকেএসপিতে ৩ মাসব্যাপী উন্নত প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এবছরও বালক-বালিকা হতে বাছাই করা সেরা প্রতিভাবান তরুণ ফুটবলারদের ব্রাজিল এবং ইউরোপসহ বিভিন্ন দেশ হতে উচ্চতর প্রশিক্ষণ প্রদানের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। দুই ধাপে ৮০ জন খেলোয়াড়কে বিকেএসপিতে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ প্রদান করা হবে।

তিনি বলেন, যুবরাই হলো দেশের প্রাণশক্তি। যুবদের বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে এবং সুস্থ্য ক্রীড়াচর্চা প্রসারে এ ধরনের টুর্নামেন্টের আয়োজন অব্যাহত থাকবে বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী।

জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে আট বিভাগের বালক এবং বালিকা
দল। উদ্বেধনী ম্যাচে মাঠে নামে বালকদের ঢাকা বিভাগ এবং বরিশাল বিভাগ। উদ্বোধনী ম্যাচে টাইব্রেকারে ঢাকা বিভাগ বরিশালকে পরাজিত করেছে।

২৯ মার্চ টঙ্গীর শহীদ আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়ামে উদ্বোধনের মধ্যে দিয়ে শুরু হয় ২০২১ সালের খেলা। উপজেলা পর্যায়ে বালক বিভাগে অংশ নেয় সারা দেশের ৪ হাজার ৫৭১টি ইউনিয়ন এবং ২৫৭টি পৌরসভাসহ ৪ হাজার ৮২৮টি দলের মোট ৮৬ হাজার ৯০৪ জন খেলোয়াড়। উপজেলায় বাছাইকৃত সেরা খেলোয়াড়দের নিয়ে জেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। যেখানে অংশ নেয় ৪৯২টি উপজেলা, ২৯টি সিটি
করপোরেশন এবং ৬০টি পৌরসভাসহ মোট ৫৮১টি দল। জেলা পর্যায় থেকে অংশ নেয়
বালিকারাও। বালক এবং বালিকাদের মোট ১ হাজার ১৬২টি দলের ২০ হাজার ৯১৬ জন খেলোয়াড় নিয়ে অনুষ্ঠিত হয় জেলা পর্যায়ের প্রতিযোগিতা। জেলায় অংশ নেওয়া প্রতিটি দল থেকে বাছাইকৃত সেরা খেলোয়াড়দের নিয়ে আয়োজন করা হয় বিভাগীয় প্রতিযোগিতা যেখানে অংশ নেয় ৬৪টি জেলা এবং ৪টি পৌরসভাসহ ৬৮ দলের ২৪৪৮ জন বালক এবং বালিকা।
টুর্নামেন্টের শেষ ধাপ হচ্ছে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা, যেখানে অংশ
নিচ্ছে ৮টি বিভাগীয় বালক এবং বালিকা দলের ২৮৮ জন খেলোয়াড়। জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা থেকে চূড়ান্তভাবে বাছাই করা হবে ৪০ জন বালক এবং ৪০ জন বালিকা ফুটবলার। বাছাইকৃত খেলোয়াড়দের নিয়ে বিকেএসপিতে ৩ মাসের নিবিড় আবাসিক ক্যাম্প আয়োজন করা হবে। ক্যাম্প থেকে প্রতিভাবান খেলোয়াড়দের জন্য বিদেশে উন্নত প্রশিক্ষণের সুযোগও রয়েছে এই আয়োজনে।

২০১৮ সালের প্রথম আয়োজন শেষে ব্রাজিলে উন্নত প্রশিক্ষণের সুযোগ পেয়েছিল ৪ জন খেলোয়াড়। ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত বিভিন্ন সময় বিভিন্ন পর্যায়ে অংশ নেওয়া প্রতিভাবান খেলোয়াড়রা বর্তমানে বয়সভিত্তিক জাতীয় দল, প্রিমিয়ার লিগ,
প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ এমনকি জেলা দলের প্রতিনিধিত্ব করছে।

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (ক্রীড়া) মো. মোশারফ হোসেন মোল্লা, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক আজহারুল ইসলাম খান ক্রীড়া পরিদপ্তরের পরিচালককে এম আলী রেজাসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ বিজ্ঞপ্তি

এনএইচ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হাসপাতাল থেকে ছাড়া পেলেন সৌরভ
ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। শুক্রবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টা নাগাদ তিনি হাসপাতাল থেকে বেরিয়ে আসেন। বছর শেষ হওয়ার কয়েক ঘণ্টা আগেই নিজের গাড়িতে করেই বেহালার বাড়িতে ফিরছেন সৌরভ। হাসপাতাল সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম আননন্দবাজার জানায়, বৃহস্পতিবার সৌরভ স্বাভাবিক খাওয়াদাওয়া করেছেন। রাতে ঘুমিয়েওছেন ভালো।  চিকিৎসকেরা জানিয়েছেন, সৌরভের শারীরিক অবস্থায় যথেষ্ট উন্নতি হয়েছে। এই পরিস্থিতিতে তাকে হাসপাতালে রাখার বদলে, পুরোপুরি সুস্থ হওয়া পর্যন্ত বেহালার বীরেন রায় রোডের বাড়িতেই করোনা বিধিনিষেধ মেনে কোয়ারিন্টাইনে থাকাই সুবিধাজনক। এর আগে করোনা আক্রান্ত হয়ে সৌরভ গাঙ্গুলি গত ২৭ ডিসেম্বর রাতে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। প্রসঙ্গত, এ বছরের শুরুতে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন সৌরভ। তাকে অ্যাঞ্জিয়োপ্লাস্টি করে স্টেন্ট বসাতে হয়েছিল। পাঁচদিন হাসপাতালে থাকার পরে বাড়ি ফেরেন। এরপর ২৭ জানুয়ারি ফের বুকে ব্যথা অনুভব করেন সৌরভ। তখন আবার তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। এনএইচ/টিআই
হাসপাতাল থেকে ছাড়া পেলেন সৌরভ
‘সাকিবের অনুপস্থিতি অবশ্যই ক্ষতির’
আগামীকাল (শনিবার) ওভালে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামছে বাংলাদেশ দল। কিন্তু দলে নেই টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। বিষয়টিকে ক্ষতি হিসেবে দেখছেন হেড কোচ রাসেল ডমিঙ্গো।  তিনি বলেন, সাকিবের অনুপস্থিতি অবশ্যই ক্ষতির। সে বিশ্বের সেরা অলরাউন্ডারদের একজন। সে থাকলে দলটি সুন্দরভাবে ভারসাম্যপূর্ণ হয়। সে টপ সিক্সে ব্যাট করে, বল হাতে উইকেট পায়। তাই তার অনুপস্থিতি অবশ্যই ক্ষতি।  তবে তরুণদের তার অনুপস্থিতিকে কাজে লাগানোর পরামর্শ দেন ডমিঙ্গো। এদিন প্রথম টেস্টে একাদশ কেমন হবে, এ বিষয়ে প্রধান কোচ বলেন, বাংলাদেশ স্পিননির্ভর দল। তবে দলে ভালো পেসারও আছে। হয়তো ৩ পেসারের পাশাপাশি এক স্পিনার খেলানো হতে পারে। এনএইচ/টিআই
‘সাকিবের অনুপস্থিতি অবশ্যই ক্ষতির’
টাইগারদের ওভাল টেস্টের একাদশ যেমন হতে পারে 
নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টটি মাউন্ট মুঙ্গানুইয়ের বে ওভালে আগামীকাল শনিবার (বাংলাদেশ সময় ভোর ৪টা) থেকে শুরু হচ্ছে। বিদেশি ক্রিকেটারদের জন্য বিশেষ করে এশিয়ার দলগুলোর জন্য কন্ডিশন আরও কঠিন। তাই বলাই যায়, টাইগাররা কঠিন পরীক্ষার মুখোমুখি হতে যাচ্ছে।  প্রথম টেস্টে একাদশ কেমন হবে, এ বিষয়ে ভিডিওবার্তা দিয়েছেন দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো।  পেস ও স্পিন ইউনিটের মধ্যে দুটিকেই গুরুত্ব দিয়েই একাদশ সাজানা হতে পারে জানিয়ে তিনি বলেন, ‘চতুর্থ ও পঞ্চম দিনে উইকেটে কিছুটা স্পিন ধরবে।’ ডমিঙ্গো বলেন, বাংলাদেশ স্পিননির্ভর দল। তবে দলে ভালো পেসারও আছে। হয়তো ৩ পেসারের পাশাপাশি এক স্পিনার খেলানো হতে পারে। এনএইচ/টিআই
টাইগারদের ওভাল টেস্টের একাদশ যেমন হতে পারে 
জয় দিয়ে বছরের শেষটা রাঙালো ম্যানইউ 
প্রিমিয়ার লিগে বার্নলিকে হারিয়ে বছর শেষ করল ম্যানচেস্টার ইউনাইটেড।  বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) রাতে ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ম্যাচের অষ্টম মিনিটেই স্কট ম‍্যাকটোম‍িনের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। এরপর ২৭ মিনিটে বেন মির আত্মঘাতী গোলে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে বার্নলি। জ‍্যাডন স‍্যানচোর শট তার পায়ে লেগে আচমকা জড়িয়ে যায় জালে। ৩৫ মিনিটে গোলের দেখা পেয়ে যান রোনালদোও। এর তিন মিনিটের মাথায়ই এক গোল ফেরত দিয়ে আশা জাগিয়েছিল বার্নলি। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ৩-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে রোনালদোরা।  এই জয়ে পয়েন্ট টেবিলে এক ধাপ এগিয়ে ৬ নম্বরে উঠে এসেছে ম্যান ইউ। ১৮ ম‍্যাচে তাদের পয়েন্ট ৩১। ২০ ম‍্যাচে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে ম‍্যানচেস্টার সিটি। তাদের সমান ম‍্যাচে ৪২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে চেলসি। ১৯ ম‍্যাচে ৪১ পয়েন্ট নিয়ে তিনে আছে লিভারপুল। সমান ম‍্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে চারে আর্সেনাল। আরএ/
জয় দিয়ে বছরের শেষটা রাঙালো ম্যানইউ 
টিভিতে আজ যেসব খেলা দেখবেন
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখাতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি। কোথায় কী খেলা আছে, সেই খোঁজাখুঁজি থেকে বিরত থেকে এবার দেখে নিন এই শিডিউল। আর ঠিক করে ফেলুন কখন কোন খেলায় চোখ রাখবেন। কোন কোন স্যাটেলাইট চ্যানেল আজ কোন কোন খেলা দেখাবে, তা একনজরে দেখে নিন। ক্রিকেট বাংলাদেশ-নিউজিল্যান্ড (প্রথম টেস্ট, প্রথম দিন); সরাসরি, আগামীকাল ভোর ৪টা গাজী টিভি। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনাল ভারত-শ্রীলঙ্কা; সরাসরি, বেলা সাড়ে ১১টা, স্টার স্পোর্টস সিলেক্ট ২। বিগ ব্যাশ লিগ অ্যাডিলেড স্ট্রাইকার্স-সিডনি থান্ডার; সরাসরি, দুপুর ২টা ১৫ মিনিট, সনি সিক্স। ফুটবল লা লিগা ভ্যালেন্সিয়া-এস্পানিওল; সরাসরি, রাত ৯টা ১৫ মিনিট, টি স্পোর্টস, এমটিভি। এসএস
টিভিতে আজ যেসব খেলা দেখবেন
আরও পড়ুন
স্বাধীন বাংলা ফুটবল দলকে সংবর্ধনা
নাটকীয় ম্যাচে ম্যান সিটির বড় জয়
ফুটবল সাপোর্টার্স ফোরামের সভাপতি শহিদ, সম্পাদক যুবায়ের
বিজয় দিবস ক্যারম টুর্নামেন্ট শুরু