
এবার লড়াই করলো ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ম্যাচে ১৭৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শেষ মুহূর্তে পাকিস্তানের কাছে পারনি নিকোলাস পুরানের দল। মাত্র ৯ রানের ব্যবধানে হেরেছে ক্যারিবীয়রা।
টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৭২ রান সংগ্রহ করে পাকিস্তান। জয়ের জন্য ১৭৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই শাই হোপের উইকেট হারিয়ে বিপদে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। দলের রান যখন ৩১ তখন আউট হন সামরাহ ব্রুকস। ১০ রান করে আউট হন তিনি। এরপর নিকোলাস পুরান করেন ২৬ রান। রোভমান পাওয়েল করেন ৪ রান। ওডেন স্মিথ করেন ১২ রান।
ওপেনার ব্র্যান্ডন কিং পঞ্চম ব্যাটার হিসেবে আউট হন ৪৩ বলে ৬৭ রান করে।
রোমারিও শেফার্ড ১৯ বলে করেন ৩৫ রান। তিনি থেকে যান অপরাজিত। শেষ বলে গিয়ে ওয়েস্ট ইন্ডিজ ১৬৩ রানে অলআউট হয়ে যায়।
শাহিন শাহ আফ্রিদি ৩ উইকেট নেন ২৬ রান দিয়ে। এরপর মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম এবং হারিস রউফ নেন ২টি করে উইকেট।
এসএস




