
যুব এশিয়া কাপের দ্বিতীয় দিনে মুখোমুখি হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ও নেপাল অনূর্ধ্ব-১৯ দল। শারজাহ স্টেডিয়ামে সকালে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।
আগে ব্যাট করে ৫০ ওভারে মাত্র ৪ উইকেট হারিয়ে ২৯৭ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ব্যাট করতে নেমে বাংলাদেশ দলের দুই ওপেনারের জুটি ভাঙ্গে দলীয় ৩৯ রানের মাথায় মাহফিজুলের ১৭ রানে বিদায়ের মধ্য দিয়ে। এরপর ৬৭ রানের মাথায় আরেক ওপেনার ইফতিখার হোসেন রান আউট হয়ে ফেরেন ২১ রান করে।
দলের অন্যতম ব্যাটার আইচ মোল্লাহ এদিন সাজঘরে ফেরেন মাত্র ২২ রান করে। এরপর লম্বা জুটি গড়েন প্রান্তিক নাবিল ও মোহাম্মদ ফাহিম। ৫৮ রানের ইনিংস খেলে ফাহিম বিশ্রামে গেলেও নাবিল তুলে নেন অনবদ্য শতক। মেহরব ২১ রান করে সাজঘরে ফিরলেও নাবিল অপরাজিত থেকেছেন ১২৭ (১১২) রানে। নাবিলের শতকের ইনিংসে ছিল ১১টি চার ও একটি ছয়।
নেপালের পক্ষে ১টি করে উইকেট নেন গুলশান জা, তিলক ভাণ্ডারী ও মোহাম্মদ আদিল আনাম।
এম/




