
আগের দিন রোববার (১৩ নভেম্বর) লিগ ওয়ানে ম্যাচে আজেরের বিপক্ষে প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) হয়ে মাঠে নেমেছিলেন লিওনেল মেসি। ম্যাচ শেষ করেই অবশ্য বিশ্বকাপের লক্ষ্যে নিজ দল আর্জেন্টিনার ক্যাম্পে যোগ দিতে উড়াল দিয়েছিলেন দলটির অধিনায়ক।
অবশেষে আজ (১৪ নভেম্বর) আবু ধাবিতে আর্জেন্টিনা দলের ক্যাম্পে যোগ দিয়েছেন লিওনেল মেসি। বিশ্বকাপের লক্ষ্যে আবু ধাবিতে ক্যাম্প করবে লে আলবিসেলেস্তেরা। এরপর এখানে ক্যাম্প শেষে বিশ্বকাপের শিরোপা জেতার লক্ষ্যে কাতারে পাড়ি জমাবেন আর্জেন্টাইন ফুটবলাররা।
আবুধাবিতে বিশ্বকাপের ক্যাম্প করার পাশাপাশি একটি ফ্রেন্ডলি ফুটবল ম্যাচও খেলবেন মেসিরা। ১৬ নভেম্বর স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবেন লিওনেল স্কালোনির দল।
Leo Messi, el capitán de la Selección Argentina, ya está con la delegación para jugar la Copa del Mundo. pic.twitter.com/DKnLvbW5Yf
— Gastón Edul (@gastonedul) November 14, 2022




