
এবারের বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে গান গাইবে বিশ্বের বুকে পরিচিত দক্ষিণ কোরিয়ার ব্যান্ড বিটিএস। এমনটা আগেই জানা গিয়েছিল। বিশ্বকাপ উপলক্ষে বিটিএসের নতুন সেই গানের নাম ছিল ‘ড্রিমার’।
যেই গানের অর্থ করলে দাঁড়ায়, ‘দেখো আমরা কারা, আমরা স্বপ্ন দেখার সারথী; আমরা এটি সত্যি করবো, কারণ আমরা বিশ্বাস করি’।

ছবি: গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন শিল্পীরা
সেই বিশ্বাসের মন্ত্র নিয়ে দীর্ঘ ২৯ দিনের বিশ্বকাপ যাত্রা শুরু করেছে ফিফা। বিটিএসের জুং কুকের গাওয়া গানটির পর মাঠে উপস্থিত কাতারের শেখ বিশ্বকাপের উদ্বোধন ঘোষণা করেন।

ছবি: উদ্বোধনের ঘোষণা দিচ্ছেন কাতারের শেখ
এরই মধ্য দিয়ে থেমে যায় বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান। পুরো অনুষ্ঠানটি আয়োজিত হয়েছে আল বায়াত স্টেডিয়াম। যেখানে উপস্থিত ছিলেন ৬০ হাজার দর্শক।

ছবি: শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপের ২২তম আসর




