
চলতি কাতার বিশ্বকাপে সার্বিয়ার বিপক্ষে গোড়ালির চোটে পড়েছিলেন নেইমার জুনিয়র। ফলে বিশ্বকাপ থেকেই বিদায়ের শঙ্কা জেগেছিল তাকে নিয়ে। তবে নিজেকে পুরোপুরি ফিট করে আবারও ব্রাজিলের জার্সি গায়ে মাঠে নামছেন সেলেসাও দলের প্রাণভোমরা। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচের শুরুর একাদশে নেইমারকে রেখেছেন কোচ তিতে।
অন্যদিকে পর্তুগালের বিপক্ষে জয়ে নকআউট পর্বে জায়গা পাওয়া দক্ষিণ কোরিয়া আছে বেশ ফুরফুরে মেজাজে। অঘটনের বিশ্বকাপে ব্রাজিলকে রুখে দিতে বদ্ধ পরিকর এশিয়ার জায়ান্টরাও। সোমবার (৫ ডিসেম্বর) দোহার স্টেডিয়াম ৯৭৪'এ বাংলাদেশ সময় দিবাগত রাত ১ টায় মাঠে নামছে দুই দল। এই ম্যাচের জয়ী দল কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে গত আসরের রানার্সআপ ক্রোয়েশিয়ার বিপক্ষে।
আরও পড়ুন: চুলের রং বদলে মাঠে ফিরছেন নেইমার
ব্রাজিলের শুরুর একাদশ: অ্যালিসন বেকার (গোলরক্ষক), এডার মিলিতাও, থিয়াগো সিলভা, মার্কুইনহোস, দানিলো, ক্যাসেমিরো, নেইমার জুনিয়র, লুকাস পাকেতা, রাফিনহা, রিচার্লিসন ও ভিনিসিয়ুস জুনিয়র।
ফরমেশন: ৩-৪-২-১
দক্ষিণ কোরিয়ার শুরুর একাদশ: কিম সিয়াং-গুই (গোলরক্ষক), মুন-হোন, কে-কোন, ইয়ং-গুন, জিন-সু, ও-ইয়ং, হোয়াং-হি-চান, লি-কাং-ইন, লি-জায়-সাং, সন হিউং-মিন, চু গুয়ে-সাং।
ফরমেশন: ৪-২-৩-১




