
চলতি কাতার বিশ্বকাপে উড়ন্ত ফর্মে রয়েছেন ফ্রান্সের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। মরুর বুকে এখন পর্যন্ত ৫ গোল করে নিজ দেশকে তুলেছেন বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে। যার কারণে গোল্ডেন বুটের অন্যতম দাবিদার হিসেবে নিজের জানানও দিয়েছেন পিএসজির এই তারকা।
কিন্তু সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে দলের সবচেয়ে বড় এই তারকাকে নিয়ে বেশ দুশ্চিন্তায় পড়ে গেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। সাবেক বিশ্বচ্যাম্পিয়নের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ম্যাচে মাঠে নামার চারদিন আগে আগে হাঁটুর ইনজুরির শঙ্কায় পড়েছেন ২৩ বছর বয়সী এমবাপ্পে। যার কারণে মঙ্গলবার দলের সঙ্গে অনুশীলন করতে নামেননি পিএসজির এই তরুণ ফরোয়ার্ড।
ফ্রান্স দলের পক্ষ থেকে বলা হয়েছে, হাঁটুর ইনজুরিতে পড়েছেন কিলিয়ান এমবাপ্পে। তবে তার ইনজুরি খুব গুরুতর নয়। তবে পুরোপুরি ইনজুরি মুক্ত হতেই অনুশীলনে যোগ দেননি ফ্রান্সকে গত রাশিয়া বিশ্বকাপের শিরোপা জয়ের গুরুত্বপূর্ণ এই খেলোয়াড়।
আরও পড়ুন: কাতার বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক করে রেকর্ডবুকে রামোস
সাধারণত কোনো খেলোয়াড়ের ইনজুরি শঙ্কা থাকলে বা পুরোপুরি ফিট অনুভব না করলে ম্যাচের পরদিন বিশ্রাম দেওয়া হয়। কিন্তু ফ্রান্স দলের দ্বিতীয় দিনের অনুশীলনেও অংশ নেননি এমবাপ্পে। তবে অলিভার জিরু, উসমান ডেম্বেলেরা অনুশীলন করেছেন পুরো দমে। কিন্তু এমবাপ্পের ইনজুরির শঙ্কা ইংল্যান্ড দলের জন্য বেশ স্বস্তিই দেবে বলে ধরে ধারণা করা যাচ্ছে।
আগামী শনিবার (১০ ডিসেম্বর) দোহার আল বায়েত স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ম্যাচে মাঠে নামবে ফ্রান্স। ফলে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সুস্থ এবং ফ্রেশ হয়ে ফেরার জন্য ভালোই সময় পাচ্ছেন ফ্রান্সম্যান।
আরও পড়ুন: ১০০০ পেনাল্টি প্রাকটিসও বাঁচাতে পারল না স্পেনকে
তাদের তুলনায় খুব সময় কম পাচ্ছে ব্রাজিল-ক্রোয়েশিয়া বা পর্তুগাল-সুইজারল্যান্ড ও স্পেন-মরক্কো ম্যাচের বিজয়ী দল। তবে যাই হোক সূচি তো আগেই নির্ধারিত, তাই এসব নিয়ে না ভেবে ম্যাচের দিকেই তাকানো উচিত।




