
মহান বিজয় দিবস উপলক্ষে প্রতিবছর একটি প্রীতি ক্রিকেট ম্যাচ আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে অংশগ্রহণ করে থাকেন দেশের সাবেক ক্রিকেটারদের একাংশ। তবে এবার তাদেরকে বাদ দিয়ে বর্তমান ক্রিকেটাররা অংশ নেন। শ্বাসরুদ্ধকর এই ম্যাচে শহীদ মোশতাক একাদশের বিপক্ষে ম্যাচের শেষ বলের নাটকীতায় ৪ উইকেটের জয় পেয়েছে শহীদ জুয়েল একাদশ।
শুক্রবার (১৬ ডিসেম্বর) মিরপুরের 'হোম অব ক্রিকেট' খ্যাত শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিজয় দিবস প্রীতি ম্যাচে মাঠে নামে দুই দল। যেখানে প্রথমে ব্যাটিংয়ে নেমে ১৯.৪ ওভারে মাত্র ১২৩ রানে অলআউট হয়ে যায় শহীদ মোশতাক একাদশ। জবাবে রান তাড়া করতে নেমে শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়লেও শেষ পর্যন্ত ৪ উইকেট হাতে রেখে ম্যাচের শেষ বলে জয় তুলে নেয় শহীদ জুয়েল একাদশ।
ম্যাচের স্কোরকার্ড:
শহীদ মোশতাক একাদশ: ১২৩/১০ (সৈকত আলী ১৩, তানজিদ তামিম ১৪, শাহাদাত দিপু ২, সৌম্য সরকার ৯, আকবর আলী ৩৫, সাইফউদ্দিন ১৩, জাকের আলী ১, ফজলে রাব্বি ০, বিপ্লব ৩, নাইম হাসান ৪, আশিক উজ জামান ৮)
প্রতিপক্ষের বোলিং: কামরুল ইসলাম রাব্বি ৩/২২ , আরাফাত সানি ৩/২০ , মৃত্যুঞ্জয় চৌধুরী ৩/২২, নাসির হোসেন ১/২৪
শহীদ জুয়েল একাদশ: ১২৭/৬ (মুনিম শাহরিয়ার ১, নাইম শেখ ০, ইমরুল কায়েস ৫৮, মিঠুন ৫, নাসির ৯ , নাইম ইসলাম ৪, জিয়া ৩৬ অপরাজিত, রিশাদ ৭ অপরাজিত)
প্রতিপক্ষের বোলিং: সাইফউদ্দিন ১/২৮, আশিক উজ জামান ১/১৬, রিপন মন্ডল ১/৩০, সৌম্য ১/১৫, সানজামুল ১/২১ ও নাইম হাসান ১/১০
ফল: শহীদ জুয়েল একাদশ ৪ উইকেটে জয়ী।




