
মধ্যপ্রাচ্যের দেশ কাতারে ফুটবল বিশ্বকাপের মাঠের লড়াই শেষের দুই ধাপ বাকি। এবারের বিশ্বকাপে শিরোপা নির্ধারণী ফাইনালে উঠতে পারেনি গত আসরের রানার্সআপ ক্রোয়েশিয়া ও আফ্রিকার দেশ মরক্কো। তাই এই দুই দল মরুর বুকে বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হচ্ছে।
শনিবার (১৭ ডিসেম্বর) আল রাইয়ানের খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে মাঠে নামবে দুই দল। ম্যাচটি বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে।
শিরোপার লড়াই থেকে ছিটকে গেলেও এই ম্যাচের বিজয়ী দল ব্রোঞ্জ পদক এবং ২৭ মিলিয়ন ডলার পাবে। আর হেরে চতুর্থ দল পাবে ২৫ মিলিয়ন ডলার।
ক্রোয়েশিয়ার শুরুর একাদশ: লিভাকোভিচ, স্ট্যানিসিচ, পেরিসিচ, মেজার, কোভাসিচ, ক্রামারিচ, মদ্রিচ, লিভাজা, ওরসিচ, গভার্দিওল, সুতালো।
ফরমেশন: ৩-৫-২
মরক্কোর শুরুর একাদশ: বোনো ইয়াসিন, আশরাফ হাকিমি, দারি, এল ইয়ামিক, আত্তিয়াত-আল্লাহ, আমরাবাত, এল খানৌস, জিয়েস, সাবিরি, বাউফল, এন-নেসিরি।
ফরমেশন: ৪-৩-৩




