
ফুটবল বিশ্বমঞ্চের বিরতি শেষে মাঠে গড়াচ্ছে লা লিগা। শুক্রবার (৩০ ডিসেম্বর) রাতে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। আর ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টারের বিপক্ষে খেলবে লিভারপুল। এ ছাড়াও রয়েছে বেশ কিছু খেলা।
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে, আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি। কোথায় কি খেলা আছে, সেই খোঁজাখুঁজি থেকে আপনি বিরত থেকে এবার দেখে নিন এই শিডিউল। আর ঠিক করে ফেলুন, কখন কোন খেলায় চোখ রাখবেন।
কোন কোন স্যাটেলাইট চ্যানেল আজ কোন কোন খেলা দেখাবে, তা এক নজরে দেখে নিন-
করাচি টেস্ট- পঞ্চম দিন
পাকিস্তান-নিউজিল্যান্ড
বেলা ১১টা, সনি স্পোর্টস টেন ৫
লা লিগা
হেতাফে-মায়োর্কা
রাত ১০টা, র্যাবিটহোল ও স্পোর্টস ১৮-১
কাদিজ-আলমেরিয়া
রাত ১২টা ১৫ মিনিট, র্যাবিটহোল ও স্পোর্টস ১৮-১
ভায়াদোলিদ-রিয়াল মাদ্রিদ
রাত ২টা ৩০ মিনিট, র্যাবিটহোল ও স্পোর্টস ১৮-১
ইংলিশ প্রিমিয়ার লিগ
ওয়েস্ট হাম-ব্রেন্টফোর্ড
রাত ১টা ৪৫ মিনিট, স্টার স্পোর্টস সিলেক্ট ২
লিভারপুল-লেস্টার
রাত ২টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১




