
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন আয়োজিত ‘শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমস ২০২৩’- এ তায়াকোয়ানদো ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন নাফিসা তাবাসসুম।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) জাতীয় ক্রীড়া পরিষদ জিমন্যাসিয়ামে +৫২ কেজিতে তরুণী ইভেন্টে রাজশাহী বিভাগ থেকে প্রতিনিধিত্ব করেন তিনি। ইভেন্টের ফাইনালে তুমুল প্রতিযোগিতা শেষে চট্টগ্রামের ভানঠাপার বমকে ২২-২১ পয়েন্টে পরাজিত করেন নাফিসা।
উল্লেখ্য, ২০২২ সালে রাজধানী জেলা তায়কোয়ান্দো প্রতিযোগিতায় +৫২ কেজি তরুণী ইভেন্টে ও ২০২৩ সালে রাজশাহী বিভাগীয় তায়কোয়ান্দো প্রতিযোগিতায় একই ইভেন্টে স্বর্ণ পদক অর্জন করেন রাজশাহীর সমাজকর্মী অ্যাডভোকেট কায়সার পারভেজ ও অ্যাডভোকেট দিল সিতারা চুনি দম্পতির কন্যা।




