
ব্যস্ততম ঢাকায় মানুষ ছুটছে তো ছুটছেই। পেছনে তাকানোর সময় নেই কারও। ব্যস্তে এই শহরে সুস্থ বিনোদন ও মুক্ত পরিবেশের অভাবে নগরবাসীর জীবন হয়ে যাচ্ছে যান্ত্রিক। চাইলেই কেউ জীবনের রুটিন পরিবর্তন করতে পারে না। প্রতিদিনের জীবন চলছে এক প্রকার এই গৎবাঁধা রুটিনে। আর সেই গৎবাঁধা রুটিন থেকে মুক্তি দিতে যেকোনো বয়সী অ্যাডভেঞ্চারপ্রেমী মানুষের কথা চিন্তা করে গোকার্ট কোর্টসাইড আয়োজন করেছে রেসিং চ্যাম্পিয়নশীপের।
সম্পূর্ণ ইভেন্টটি গোকার্ট কোর্টসাইড-এর শীর্ষস্থানীয় লিডারবোর্ড রেসারদের নিয়ে আয়োজন করা হয়। যেখানে ৩৬ জন রেসার দলগত প্রতিযোগিতায় অংশ নেয়। এরমধ্যে বিজয়ী ঘোষণা করা হয় ৩ জনকে।
হিট রেস ভলিউম ১ এর প্রথম বিজয়ী শামীম ইমতিয়াজ বলেন, ইভেন্টটি ব্যতিক্রমধর্মী আয়োজন। গোকার্টের গাড়িগুলো ছিল আন্তর্জাতিক মানের, তাদের সব স্টাফ ও ম্যানেজমেন্ট ছিল খুবই আন্তরিক। সব মিলিয়ে বেশ দারুণ উপভোগ্য সময় গেল।

কোর্টসাইডের হেড অফ বিজনেস ওয়াহিদ সরওয়ার বলেন, হিট রেস সেশনগুলো দেশের রেসিং ইন্ডাস্ট্রিকে আরও বিকশিত করবে। ভলিউম ১ থেকে অভাবনীয় সাড়া পেয়েছি। আসছে জানুয়ারিতে ভলিউম ২ হোস্ট করার পরিকল্পনা করছি।

তিনি আরও বলেন, আমাদের হিট রেস ফরম্যাটটি এমনভাবে ডিজাইন করেছি, যাতে কর্পোরেটগুলোর মাঝে টিম ওয়ার্ক ব্যাপারটি দারুণভাবে ছড়িয়ে দিতে পারি। গোকার্ট কোর্টসাইডের প্রজেক্টটি ইউনাইটেড গ্রুপের তত্ত্বাবধানে গড়ে তোলা, যারা বিশ্বাস করে দলগত প্রচেষ্টাই পারে শ্রেষ্ঠত্বের নতুন স্বপ্নবুনতে। তাই যুগের সঙ্গে তাল মিলিয়ে চলার একটি দূরদর্শী চিন্তার প্রেক্ষিতে গোকার্ট কোর্টসাইডের উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ করা হয়েছে।




