উখিয়ায় গলাকেটে রোহিঙ্গা যুবককে হত্যা

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ০৫ মে ২০২৪ , ০১:২৮ পিএম


উখিয়ায় গলাকেটে রোহিঙ্গা যুবককে হত্যা
ফাইল ছবি

কক্সবাজারের উখিয়ায় এক রোহিঙ্গা যুবককে গলাকেটে হত্যা করেছে সন্ত্রাসীরা।

বিজ্ঞাপন

রোববার (৫ মে) ভোর ৬টার দিকে রোহিঙ্গা ক্যাম্পের ১৮ এর ব্লক-এম ১৭ রেড ক্রিসেন্ট অফিস-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম নূর কালাম (২৯)। তিনি উখিয়ার ক্যাম্পের ১৯ ডি/১৪ ব্লকের নূর সালামের ছেলে।

বিজ্ঞাপন

উখিয়া থানার ওসি মো. শামীম হোসাইন বিষয়টি নিশ্চিত করে জানান, আজ সকালে উখিয়া আশ্রয় শিবিরের ক্যাম্প-১৮ এর ব্লক-এম ১৭ রেড ক্রিসেন্ট অফিস-সংলগ্ন এলাকায় থেকে ক্যাম্প-১৯ ডি/১৪ ব্লকের নূর কালাম নামে এক রোহিঙ্গা যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভোরে একদল রোহিঙ্গা দুষ্কৃতকারী তাকে গলাকেটে লাশ রেখে চলে যায়।

তিনি আরও জানান, খবর পেয়ে উখিয়া থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে এপিবিএনের অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মো. আমির জাফর জানিয়েছেন, কারা এবং কেন এই হত্যাকাণ্ড সংঘটিত করেছে তা তদন্ত করা হচ্ছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission