
রেকর্ড ভাঙা যেনো রীতিমতো তার জন্য পানি ভাত হয়ে গেছে। ওয়ানডেতে রেকর্ড গড়াকে যেন অভ্যাসই বানিয়ে ফেরেছেন এ ক্রিকেটার। দুই দিন আগেই হয়েছিলেন ওয়ানডে ক্রিকেট সর্বাধিক ডাবল সেঞ্চুরির মালিক। টি-টোয়েন্টিটাই বাদ যাবে কেন! তাই এই ফরমেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটা গড়েই ফেললেন ভারতীয় এই ওপেনার। একই দিনে সর্বাধিক ছক্কার রেকর্ড গড়লেন তিনি।
এতদিন এককভাবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডের মালিক ছিলেন দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার। এবার তার রেকর্ডে ভাগ বসালেন ভারতের ওপেনার রোহিত শর্মা। দু’দিন আগে বিবাহ বার্ষিকীতে হাতের ব্যাটকে তলোয়ার বানিয়ে ওয়ানডেতে সর্বাধিক ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়েন। যা ছিলো বিবাহ বার্ষিকীতে স্ত্রীকে দেয়া উপহার।
গত ২৯ অক্টোবর পচেফস্ট্রুমে বাংলাদেশের বিপক্ষে ৩৫ বলে সেঞ্চুরি করে টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান ডেভিড মিলার। আর আজ শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ৩৫ বলে সেঞ্চুরি করে রেকর্ডে ভাগ বসান রোহিত শর্মা।
ইন্দোরের হকার স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে ৪৩ বল খেলে ১১৮ রান করে আউট হন রোহিত শর্মা। এই রান করার পথে তিনি ১২টি চার ও ১০টি ছক্কা হাঁকান। ইনিংসের ১৩তম ওভারে দুশমান্থ চামিরার বলে আকিলা ধনঞ্জয়ার হাতে ক্যাচ হন রোহিত শর্মা।
রোহিত এদিন শুরু থেকেই ছিলেন আক্রমণাত্মক। রানের খাতাই খোলেন ইনিংসের তৃতীয় বলে অ্যাঞ্জেলো ম্যাথুসকে চার হাঁকিয়ে। নবম ওভারে আসেলা গুনারত্নের টানা চার বলে দুটি করে ছক্কা ও চার হাঁকানোর পথে রোহিত ফিফটি পূর্ণ করেন ২৩ বলে। পরের ১২ বলে ছুঁয়ে ফেলেন তিন অঙ্ক!
ব্যাটিংয়ে নেমে রোহিত শর্মা ও লোকেশ রাহুল ওপেনিং জুটিতে ১৬৫ রানের পার্টনারশিপ গড়েন। টি-টোয়েন্টিতে ভারতের হয়ে এটি সেরা ওপেনিং জুটি। আর বিশ্বের মধ্যে তৃতীয়। ২০১৬ সালে পাকিস্তানের বিপক্ষে ১৭১ রানের অপরাজিত জুটি গড়েছিলেন মার্টিন গাপটিল ও কেন উইলিয়ামসন। টি-টোয়েন্টিতে ওপেনিং জুটিতে এখন পর্যন্ত সেটিই সেরা জুটি।
রোহিতের ১০ ছক্কা এক ইনিংসে ভারতীয় ব্যাটসম্যানের সর্বোচ্চ। রোহিত ছাড়িয়ে গেছেন যুবরাজ সিংকে। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে ডারবানে ইংল্যান্ডের বিপক্ষে যুবরাজ ছক্কা মেরেছিলেন ৭টি।
তিন ফরম্যাট মিলে এ বছর রোহিতের ছক্কা হলো ৬৪টি, যা এক পঞ্জিকাবর্ষে কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ। রোহিত ভেঙেছেন এবি ডি ভিলিয়ার্সের রেকর্ড। ২০১৫ সালে ডি ভিলিয়ার্স ছক্কা হাঁকিয়েছিলেন ৬৩টি।
ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্ত ফরম্যাটে ভারতের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ডও এখন রোহিতের (১১৮)। গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লোকেশ রাহুলের অপরাজিত ১১০ রান ছিল আগের রেকর্ড।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রোহিতের সেঞ্চুরি হলো ২টি। সর্বোচ্চ দুটি করে সেঞ্চুরি আছে ক্রিস গেইল, এভিন লুইস, ব্রেন্ডন ম্যাককালাম ও কলিন মানরোর। আন্তর্জাতিক ও ঘরোয়া মিলে রোহিতের সেঞ্চুরি হলো ৪টি, যা ভারতীয় খেলোয়াড়দের যৌথভাবে সর্বোচ্চ। ৪টি করে সেঞ্চুরি আছে বিরাট কোহলি, লোকেশ রাহুল ও সুরেশ রায়নার।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরি
|
খেলোয়াড়
|
বল
|
প্রতিপক্ষ
|
ভেন্যু
|
তারিখ
|
|
রোহিত শর্মা (ভারত)
|
৩৫
|
শ্রীলঙ্কা
|
ইন্দোর
|
২২ ডিসেম্বর, ২০১৭
|
|
ডেভিড মিলার (দ. আফ্রিকা)
|
৩৫
|
বাংলাদেশ
|
পচেফস্ট্রুম
|
২৯ অক্টোবর, ২০১৭
|
|
রিচার্ড লেভি (দ. আফ্রিকা
|
৪৫
|
নিউজিল্যান্ড
|
হ্যামিল্টন
|
১৯ ফেব্রুয়ারি, ২০১২
|
|
ফাফ ডু প্লেসি (দ. আফ্রিকা
|
৪৬
|
উইন্ডিজ
|
জোহানেসবার্গ
|
১১ জানুয়ারি, ২০১৫
|
|
লোকেশ রাহুল (ভারত)
|
৪৬
|
উইন্ডিজ
|
লডারহিল
|
২৭ আগস্ট, ২০১৬
|
|
অ্যারন ফিঞ্চ (অস্ট্রেলিয়া)
|
৪৭
|
ইংল্যান্ড
|
সাউদাম্পটন
|
২৯ আগস্ট, ২০১৩
|
|
ক্রিস গেইল (উইন্ডিজ)
|
৪৭
|
ইংল্যান্ড
|
মুম্বাই
|
১৬ মার্চ, ২০১৬
|
এএ




