
সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে ভারতের বিপক্ষে বিজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ মহিলা ফুটবল দলের সদস্যদের অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার আলাদা বার্তায় তাঁরা এই অভিনন্দন জানান।
এদিন কমলাপুরে বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের ফাইনালে ভারতকে হারায় বাংলাদেশ।
দলের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি বলেন, মহিলা ফুটবল দল আগামী দিনগুলোতেও তাদের সাফল্যের ধারা অব্যাহত রাখবে।
আমাদের খেলোয়াড়দের খেলা ও দলগত নৈপুণ্য দেখে সারা জাতি গর্ববোধ করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ মহিলা ফুটবল দলের এই বিজয়ের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এএফসি অনূর্ধ্ব-১৪ আঞ্চলিক চ্যাম্পিয়নশিপের আসরে দুইবারের পর এবারের সাফের গ্রুপপর্বেও ভারতকে হারায় বাংলাদেশ। টানা তিনবারের জয়ের পরে ফাইনালেও ভারতকে হারাল বাংলাদেশ।
কে/পি




