এবার শাস্তি পেলেন দিল্লির বোলিং কোচ 

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫ , ০৭:২২ পিএম


মুনাফ প্যাটেল
ছবি: সংগৃহীত

চলমান আইপিএলে বুধবারের (১৬ এপ্রিল) ম্যাচে রাজস্থানকে সুপার ওভারে পরাজিত করে দিল্লি। সেই ম্যাচে দিল্লির মিচেল স্টার্কের দুটি ওভার ম্যাচের পুরো হিসাব বদলে দেয়। তবে ম্যাচে জয় তুলে নিয়েও খুশি নেই দিল্লি। কারণ ম্যাচের পর শাস্তি পেয়েছেন দলের বোলিং কোচ মুনাফ প্যাটেল। তাকে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করার পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়।      

বিজ্ঞাপন

এই বিষয়ে ভারতীয় বোর্ড জানিয়েছে, আইপিএলের শৃঙ্খলাবিধির ২.২০ ধারা ভেঙেছেন মুনাফ। খেলার স্বার্থের পরিপন্থী, এমন কাজের জন্যই এই শাস্তি দেওয়া হয়। মুনাফ নিজে এই শাস্তি মেনে নিয়েছেন। কী কারণে মুনাফ এই শাস্তি পেয়েছেন তা বোর্ড থেকে স্পষ্ট করে বলা হয়নি। 

তবে সূত্রের খবর, ম্যাচের মাঝে চতুর্থ আম্পায়ারের সঙ্গে তর্ক করার জন্যই মুনাফকে এই শাস্তি দেওয়া হয়। দলের দ্বাদশ ব্যক্তিকে পানি নিয়ে মাঠে পাঠাতে চেয়েছিলেন মুনাফ। আসল উদ্দেশ্য ছিল ক্রিজে থাকা ব্যাটারদের উদ্দেশে বার্তা পাঠানো। তবে চতুর্থ আম্পায়ার অনুমতি দেননি। তখনই তার সঙ্গে তর্ক জড়ান মুনাফ। হাত দিয়ে তাকে বিভিন্ন অঙ্গভঙ্গি করে কথা বলতে দেখা যায়।    

বিজ্ঞাপন

এ বছরই দিল্লিতে বোলিং কোচ হিসেবে যোগ দিয়েছেন মুনাফ। তবে আইপিএলে কোনও দিন দিল্লির হয়ে খেলেননি তিনি। রাজস্থান, মুম্বাই এবং গুজরাট লায়ন্সের হয়ে খেলেছেন। আইপিএলে ৬৩টি ম্যাচ খেলে ৭৪টি উইকেট রয়েছে মুনাফের। তবে বার বার চোটে পড়েন তিনি। সে কারণে তার ক্রিকেটজীবন দীর্ঘায়িত হয়নি।

আরও পড়ুন

      

বিজ্ঞাপন

ভারতের হয়ে ১৩টি টেস্ট খেলে মাত্র ৩৫টি উইকেট নিয়েছেন মুনাফ। অন্যদিকে ৭০টি এক দিনের ম্যাচ খেলে ৮৬টি উইকেট নিয়েছেন তিনি। সেই সাথে ২০১১ সালের ভারতের বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন মুনাফ।    

 

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission