বিসিবিতে বৈঠক শেষে হৃদয়ের শাস্তি নিয়ে তামিম যা বললেন

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ , ০৭:১৫ পিএম


তামিম ইকবাল
ছবি: সংগৃহীত

তাওহীদ হৃদয়ের নিষেধাজ্ঞা ইস্যুতে উত্তাল ক্রিকেট পাড়া। ক্রিকেটার ও আম্পায়ার কমিটির চাপে পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সমস্যা সমাধানে এর মাঝেই মোহামেডানের ক্রিকেটার ও আম্পায়ারদের সঙ্গে বৈঠকে বসেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।বিসিবি কর্তাদের সঙ্গে আলোচনা শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে ক্ষোভ ঝারলেন তামিম ইকবাল। প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে নেমে হার্ট অ্যাটাকের পর এদিনই প্রথম সংবাদমাধ্যমের মুখোমুখি হলেন টাইগারদের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। 

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাতে শোনা যায়, তাওহীদ হৃদয়ের ইস্যুতে প্রেস কনফারেন্স করবেন ক্রিকেটাররা, সেখানে থাকবেন  তামিম ইকবাল। যার কারণে আজ (শুক্রবার) মিরপুর শের-ই বাংলায় হাজির হন নুরুল হাসান সোহান, সাব্বির রহমান, শরিফুল ইসলাম, শামীম হোসেন পাটোয়ারী থেকে শুরু করে অন্য ক্রিকেটাররা। এদিন ক্রিকেটাররা বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে বৈঠকে বসেন।  

গণমাধ্যমের মুখোমুখি হয়ে হৃদয়ের শাস্তি প্রসঙ্গে কথা বলেন তামিম ইকবাল। এ সময় তামিম বলেন, ‘প্রথমে যখন দুটি ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয় তখন কেউ কোনো কথা বলেনি। এরপর এক ম্যাচের নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হয়। আবার দুই ম্যাচ খেলার পর এখন নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। হৃদয়ের ব্যাপারটা কোনো সেন্সই মেক করে না দুই ম্যাচ নিষেধাজ্ঞা দিয়ে উঠিয়ে নেওয়া। আবারও তাকে নিষিদ্ধ করার ব্যাপারটা হাস্যকর।’

এ সময় হৃদয়কে জোর করে খেলানোয় মোহামেডান থেকে চাপ দেওয়া হয়েছিল কি না সাংবাদিকরা জানতে চাইলে তামিম বলেন, ‘মোহামেডান থেকে প্রেশার দিয়ে খেলানো হয়েছে কি হয়নি এটা গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হচ্ছে বিসিবি তাকে খেলার অনুমতি দিয়েছে কি না। যদি বিসিবি অনুমতি দেয় তাহলে সে শাস্তি ভোগ করেছে। যে ছেলে তার শাস্তি ভোগ করে সে একই অপরাধের জন্য আবার কীভাবে শাস্তি পেতে পারে। এই বিষয়ে আমাদের কথা হয়েছে। আমরা বুঝিয়েছি আমরা কী ফিল করি। তারাও তাদের মতো করে সিদ্ধান্ত নিয়েছে।’ 

আরও পড়ুন

বৈঠক শেষে তামিম বলেন, ‘আজকে আমরা যে কারণে সবাই এখানে এক সাথে হয়েছি। যেটা লাস্ট দুই তিন চার মাসের কিছু কিছু ইন্সিডেন্ট ঘটেছে। যেটা নিয়ে প্রত্যেকটা খেলোয়াড়ের মনে একটা প্রশ্ন ছিল তারা হতাশ ছিল। আমি দুইটা তিনটা পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করতে পারব। প্রথম কথা তাওহীদ হৃদয় ওর সাথে মাঠে একটা ঘটনা হয়। তাকে প্রথমে দুইটা ম্যাচ নিষেধাজ্ঞা দেয়। যখন নিষেধাজ্ঞা দেয় তখন কোনো প্লেয়ার বা কেউ এটা নিয়ে কথা বলে নাই। এটা নিয়েও আমরা কেউ কোনো কথা বলিনি। তার কিছুদিন পরে দেখলাম যে দুই ম্যাচ থেকে এক ম্যাচ নিষেধাজ্ঞা দেওয়া হলো। এটা বিসিবি করেছে, তখন আমরা কোন ধরনের কোনো কথা বলিনি। গতকাল আবার নিষেধাজ্ঞা দিয়েছে এটা কোন রুলে কিভাবে করছে আমার কাছে জানা নেই। এটা খুব হাস্যকর এটা কোনভাবেই নিষেধাজ্ঞা হতে পারে না।’ 

উল্লেখ্য, ১২ এপ্রিল ডিপিএলে রাউন্ড রবিন লীগের শেষ ম্যাচে আবাহনী লিমিটেডের বিপক্ষে ম্যাচে আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহিদ সৈকতের সঙ্গে তর্কে জড়িয়ে দুই ম্যাচের নিষেধাজ্ঞায় পড়েন হৃদয়। তার নিষেধাজ্ঞা তুলে নিতে মোহামেডান স্পোর্টিং ক্লাবের তরফে আপিলও করা হয়েছিল। এরপর হৃদয়ের শাস্তি এক ম্যাচে কমিয়ে এনেছিল লিগ কর্তৃপক্ষ।

আরটিভি/এসকে 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission