পেহেলগাম ঘটনায় পাক-ভারত উত্তেজনা বাড়ছেই

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ , ১০:৪৬ এএম


পাক-ভারত ক্রীড়াঙ্গন
ছবি: সংগৃহীত

জম্মু-কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসবাদী হামলার পর ভারত এবং পাকিস্তানের সম্পর্কে আরও বেশি দূরত্ব তৈরি হয়েছে। এই হামলায় ২৬ জন পর্যটককে গুলি করে হত্যা করা হয়। এই নারকীয় হত্যাকাণ্ডের পর পাকিস্তানের ওপর ক্ষোভে ফুঁসছে ভারতীয়রা। যার প্রভাব পাক-ভারত ক্রীড়াঙ্গনের সম্পর্কেও পরতে শুরু করেছে।

পেহেলগামে পর্যটকদের ওপর জঙ্গি হামলার ঘটনায় পাকিস্তানকে দোষারোপ করছে ভারত। আর এই দোষারোপ করা কোনভাবেই মানতে পারছেন না পাকিস্তানের সাবেক খেলোয়াড় শহিদ আফ্রিদি। বরং এই হত্যাকাণ্ডের পেছনে ভারত সরকারের হাত আছে বলে অভিযোগ তুলেছেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক। 

শহিদ আফ্রিদি মনে করেন, ভারত কোনো প্রমাণ ছাড়াই পাকিস্তানের দিকে অভিযোগের আঙুল তুলছে। তার দাবি, এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা যে ভারত বিনা কারণে পাকিস্তানের দিকে অভিযোগের আঙুল তুলছে। ভারত এই ঘটনায় পাকিস্তানকে দোষী সাব্যস্ত করতে চাইছে। এতে উত্তেজনা বাড়ে। অশান্তিও ছড়ায়।

শাহিদ আফ্রিদির মতে, এই সন্ত্রাসবাদী হামলার সঙ্গে পাকিস্তানের কোনও যোগাযোগ নেই। তার দাবি, এভাবে অভিযোগের রাস্তায় না হেঁটে একমাত্র আলোচনার পথে হাঁটলেই সঠিক সমাধান সূত্র পাওয়া যাবে। পাশাপাশি তিনি এও বলেন, ক্রিকেট খেলায় কখনই রাজনৈতিক হস্তক্ষেপ করা উচিত নয়।   

আরও পড়ুন

উল্লেখ্য, পেহেলগাম হামলার পর পাকিস্তানের সাথে সব ধরণের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে ভারত। সেই সাথে ভারত পাকিস্তানের সাথে সব ধরনের খেলা থেকেও নিজেদের সরিয়ে নিয়েছে। সেই সাথে একাধিক কঠোর কূটনৈতিক অবস্থান নিয়েছে ভারত। আটারি সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে। পাক নাগরিকদের ভিসা বাতিল করে দেশে ফিরতে বলা হয়েছে। সেই সঙ্গে স্থগিত করে দেওয়া হয়েছে সিন্ধু পানি বণ্টন চুক্তি।    

আরটিভি/এসকে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission