
দেশের হয়ে গত বছর সর্বোচ্চ রান করেছিলেন মেহেদী হাসান মিরাজ। কিন্তু চলতি বছরের শুরুটা ভালো করতে পারেননি তিনি। সিলেট টেস্টের দুই ইনিংসেই ব্যর্থ হয়েছিলেন এই টাইগার অলরাউন্ডার। তবে চট্টগ্রাম টেস্টে ঘুরে দাঁড়িয়েছেন তিনি। সেই সাথে নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে দুর্দান্ত সেঞ্চুরি তুলে নিয়েছেন মিরাজ। যার প্রতিফলন পড়েছে আইসিসির র্যাঙ্কিংয়ে। অপরদিকে, বাংলাদেশের বিপক্ষে মনে রাখার মতো সিরিজ খেলেছেন জিম্বাবুয়ের বোলার ব্লেসিং মুজারাবানি। তার দুর্দান্ত পারফরমেন্স কারণে টেস্ট বোলারদের মধ্যে শীর্ষ ১৫-র মধ্যে চলে এসেছেন।
চট্টগ্রাম টেস্টে শতকের পাশাপাশি ৫ উইকেট তুলে নেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। প্রথম টেস্টেও পাঁচ উইকেট শিকার করেন তিনি। দুই টেস্টে ১৫ উইকেট শিকার করে বোলারদের র্যাঙ্কিংয়ে ৪ ধাপ এগিয়ে ২৬তম স্থানে উঠে এসেছেন মিরাজ।

এদিকে পাঁচ ধাপ উন্নতি করেছেন টাইগার ব্যাটসম্যান মুমিনুল হক। ৫৩তম থেকে ৪৮তম স্থানে উঠে এসেছেন এই বাঁহাতি ব্যাটার। সেই সাথে তালিকায় বড় লাফ দিয়েছেন উইকেটকিপার ব্যাটসম্যান জাকের আলী। ১০ ধাপ এগিয়ে ব্যাটসম্যানদের মধ্যে ৫০তম স্থানে উঠে এসেছেন তিনি। ৪ ধাপ এগিয়ে এসেছেন নাজমুল হোসেন শান্ত।
এদিকে জিম্বাবুয়ের সাবেক পেসার হিট স্ট্রিকের পর দেশের প্রথম বোলার হিসেবে ৭০০ রেটিং পয়েন্ট অর্জন করেছেন তিনি। তার বোলিংয়ে সিলেট টেস্টে বাংলাদেশকে ৩ উইকেটে হারায় জিম্বাবুয়ে। যার ফলে ১৪ ধাপ এগিয়ে ১৫তম স্থানে উঠে এসেছেন মুজারাবানি।
আরটিভি/এসকে




