শর্তসাপেক্ষে জেল থেকে মুক্তি পেলেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ০৯ মে ২০২৫ , ০৬:৪৬ পিএম


স্টুয়ার্ট ম্যাকগিল
ছবি: সংগৃহীত

শর্তসাপেক্ষে জেল থেকে ছাড়া পেলেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার স্টুয়ার্ট ম্যাকগিল। মাদক (কোকেন) কারবারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে শাস্তি হয় ম্যাকগিলের। সমাজসেবা করার শর্তে অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটারকে জেল থেকে মুক্তি দিয়েছে দেশটির আদালত।   

২০২১ সালের এপ্রিল মাসে এক ব্যবসায়ী এবং এক নিকট আত্মীয়ের মধ্যে মাদক সংক্রান্ত চুক্তিতে সাহায্য করার অভিযোগে দোষী সাব্যস্ত হন ম্যাকগিল।  

আদালতে স্টুয়ার্ট ম্যাকগিল দাবি করেছিলেন, তিনি শুধু দু’জনকে পরিচয় করিয়ে দিয়েছিলেন। গত মার্চে নিউ সাউথ ওয়েলস জেলা আদালতে টানা আট দিন শুনানির পর তার দাবি খারিজ হয়ে যায়। বিচারক ম্যাকগিলকে এক বছর ১০ মাসের কারাবাসের নির্দেশ দিয়েছিলেন। আইনজীবীর আবেদনের ভিত্তিতে ম্যাকগিলকে শর্তসাপেক্ষে কারাবাস থেকে মুক্তি দেয় আদালত। নতুন নির্দেশে বলা হয়েছে, ৫৪ বছরের সাবেক টেস্ট ক্রিকেটারকে ৪৯৫ ঘণ্টা সমাজসেবার কাজ করতে হবে এবং নিয়মিত মাদক পরীক্ষা দিতে হবে। এই শর্ত না মানলে আবার জেলে যেতে হবে তাকে।   

আরও পড়ুন

উল্লেখ্য, ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর থেকে মাদকসেবন শুরু করেন ম্যাকগিল। সেই সাথে ক্রমশই জড়িয়ে পড়েন মাদক কারবারের সাথে। এর পর মাদক সরবরাহও শুরু করেন। বড় বড় মাদক ব্যবসায়ীদের কাছ থেকে মাদক নিয়ে গ্রাহকদের কাছে পৌঁছে দিতেন তিনি। অস্ট্রেলিয়ার হয়ে ৪৪ টেস্ট খেলে ২০৮টি উইকেটের মালিক ম্যাকগিল।   

আরটিভি/এসকে/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission