ইউরোপা লিগে চূড়ান্ত দুই ফাইনালিস্ট

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ০৯ মে ২০২৫ , ০৬:২৬ পিএম


ইউরোপা লিগ
ছবি: সংগৃহীত

ইউরোপা লিগের এবারের আসরে শিরোপার মঞ্চে ম্যানচেস্টার ইউনাইটেড-টটেনহ্যাম হটস্পার। সেমিফাইনালের দ্বিতীয় লেগে অ্যাথলেটিকো বিলবাওকে ৪-১ গোলে বিধ্বস্ত করে রেড ডেভিলরা আর বোদোর বিপক্ষে ২-০ গোলের জয় তুলে নেয় স্পারস। দু’ক্লাবই প্রথম লেগে জয় পায়।    

বিজ্ঞাপন

অ্যাথলেটিকো বিলবাওয়ের বিপক্ষে প্রথম লেগে ৩-০ গোলে জয় পেলে ম্যানচেস্টার ইউনাইটেড ফাইনালে এক পা দিয়ে রাখে। দ্বিতীয় লেগে ঘরের মাঠে রেড ডেভিলদের আত্মবিশ্বাস ছিল তুঙ্গে। খেলার শুরুতে স্বাগতিকদের কাঁপন ধরিয়ে দেয় বিলবাও। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় সফরকারীরা। 

বিরতির পর খেলা শুরু হলে পাল্টে যায় মাঠের দৃশ্যপট। ২০ মাস পর রেড ডেভিল জার্সিতে গোলের দেখা পান মেসন মাউন্ট। শেষ ১২ মিনিটে বিলবাওয়ের জালে আরো তিন গোল দেয় ম্যান ইউ। ইনজুরি সময়ে আবারো ঝলক দেখান মাউন্ট। এ মিডফিল্ডার এক ম্যাচেই পেলেন জোড়া গোলের দেখা। 

বিজ্ঞাপন
আরও পড়ুন

অন্যদিকে, ৪১ বছর পর ইউরোপিয়ান শিরোপার খুব কাছে টটেনহ্যাম। দ্বিতীয় লেগ অ্যাওয়ে ম্যাচ হলেও নরওয়েজিয়ান ক্লাব বোদোকে হারাতে বেগ পেতে হয়নি ইংলিশ ক্লাবটির। একেরপর এক আক্রমন করেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি স্পাররা। বিরতির পর ডমিনিক সোলাঙ্কে সফরকারীদের এগিয়ে দেন। এর পর ছয় মিনিটের মধ্যে পেদ্রো পোরোর ঝলক। কুলুসেভস্কির অ্যাসিস্ট থেকে ভুল করেননি এই স্প্যানিশ ফুটবলার।  

আগামী ২১ মে বিলবাওয়ে ইউরোপা লিগের ফাইনালে মুখোমুখি হবে ম্যানইউ-টটেনহ্যাম।

বিজ্ঞাপন

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission