দক্ষিণ আফ্রিকার তিন ফরম্যাটেই কোচ হলেন কনরাড

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ০৯ মে ২০২৫ , ০৯:২৫ পিএম


শুকরি কনরাড
ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড থেকে জানানো হয় শুকরি কনরাডকে সব ধরনের ক্রিকেটের কোচ হিসেবে নির্বাচিত করা হয়েছে। কনরাড তিন ফরম্যাটেই প্রোটিয়াদের দায়িত্ব পালন করবে। জুনের ১১ থেকে ১৫ তারিখ পর্যন্ত অস্ট্রেলিয়ার বিপক্ষে লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে মাঠে নামবে সাউথ আফ্রিকা। তার আগেই নতুন কোচের নাম ঘোষণা করেছে প্রোটিয়া ক্রিকেট বোর্ড।    

বিজ্ঞাপন

আসন্ন ২০২৭ ওডিআই বিশ্বকাপেও দঃ আফ্রিকা ক্রিকেট দলের কোচের দায়িত্বে থাকবেন এই প্রোটিয়া কোচ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দ. আফ্রিকার খারাপ করার পরই কোচের পদ থেকে অব্যাহতি নেন রব ওয়াল্টার। এরপর থেকেই দলের দায়িত্বে রয়েছেন শুকরি কনরাড। জুলাই মাসে জিম্বাবুয়ে এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে সাদা বলের টুর্নামেন্ট দিয়ে দায়িত্ব শুরু করবেন প্রোটিয়াদের নতুন কোচ।  

ওয়াল্টার দ. আফ্রিকার কোচিংয়ের দায়িত্বে থাকাকালীন ২০২৪ সালে আইসিসি টি২০ বিশ্বকাপের ফাইনালে পৌঁছে ইতিহাস তৈরি করে। ২০২৩ ওডিআই বিশ্বকাপ এবং ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনালে খেলার পিছনে রব ওয়াল্টারের অবদান রয়েছে।   

বিজ্ঞাপন

সাউথ আফ্রিকার ডিরেক্টর জানিয়েছেন, ‘শুকরির ট্র্যাক রেকর্ড দেখেই বোঝা যায় লাল বলের ক্রিকেটে ও কতটা সফল। টেস্টে ও অনবদ্য সফলতা অর্জন করেছে। আমি অত্যন্ত মুখিয়ে রয়েছি, টেস্টের পাশাপাশি ওর সাফল্য সাদা বলের ক্রিকেটেও দেখতে পাবো ভেবে।’

কোচের পদে আসার পর কনরাড বলেন, ‘আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি, যে আমায় জাতীয় দলের তিন ফরম্যাটেই দায়িত্ব দেওয়া হয়েছে। আমি সত্যিকারের মুখিয়ে রয়েছি আসন্ন সুযোগগুলো কাজে লাগানোর জন্য। দঃ আফ্রিকা ক্রিকেট দলে কিছু অসাধারণ সাদা বলের ক্রিকেটার রয়েছে। তাদের নিয়ে ভালো কিছু করে দেখাতে হবে, আর আমি আশাবাদী যে ভালো কিছু করে দেখানোর মতো ক্ষমতা আমাদের মধ্যে রয়েছে।’  

বিজ্ঞাপন

সব ঠিকঠাক থাকলে ২০২৬ সালের টি২০ বিশ্বকাপে ভারতের মাটিতে কোচ হিসেবে আসবেন কনরাড। এরপর নিজেদের দেশের মাটিতে ২০২৭ সালের বিশ্বকাপেও দায়িত্ব পালন করবেন তিনি। 

আরও পড়ুন

কনরাড জানান, ‘এই সময়কালে আমাদের লক্ষ্য থাকবে আমাদের খেলোয়াড়দের ভালোভাবে ঘুরিয়ে ফিরিয়ে দেখে নেওয়া যাতে আমরা সব ফরম্যাটেই সেরা দল নামাতে পারি। আমরা তিন ফরম্যাটেই বিশ্বের সেরা দল হতে চাই। এটাই আমার প্রথম টার্গেট প্রোটিয়াদের হয়ে।’

আরটিভি/এসকে/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission