অনির্দিষ্টকালের জন্য স্থগিত পিএসএল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ০৯ মে ২০২৫ , ১০:১৬ পিএম


পিএসএল
ছবি: সংগৃহীত

পেহেলগামে হামলায় ২৬ জন নিহতের ঘটনায় ভারত-পাকিস্তানের উত্তেজনা ক্রমশ বেড়েই চলছেই। সবশেষ রাওয়ালপিন্ডির স্টেডিয়াম এলাকায় ড্রোন হামলা চালায় ভারত। যে কারণে ম্যাচ স্থগিত রাখা হয়। সেই নিরাপত্তার জন্য টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো আরব আমিরাতে আয়োজনের সিদ্ধান্ত নেয় পিসিবি। এই তথ্য জানানোর কয়েক ঘণ্টা পরই পিসিবি সিদ্ধান্ত পরিবর্তন করল। 

বিজ্ঞাপন

এবার পিএসএলের চলতি আসরের বাকি ৮ ম্যাচ অনির্দিষ্ট কালের জন্য স্থগিত করা হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রীর শাহবাজ শরিফের পরামর্শে এমন সিদ্ধান্ত নিয়েছে পিএসএল কর্তৃপক্ষ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পিসিবি।

এর আগে, পিসিবি জানায়, মৌসুমের বাকি আট ম্যাচের সূচি ও ভেন্যু শিগগিরই আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত করা হবে।  

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৮ মে) রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে করাচি কিংসের মুখোমুখি হওয়ার কথা নাহিদ রানার পেশোয়ার জালমির। তার আগে স্টেডিয়াম চত্বরে একটি ড্রোন বিধ্বস্ত হওয়ার পর পিসিবি জরুরি মিটিং করে ম্যাচটি স্থগিতের ঘোষণা দেয়। ওই মিটিংয়ে লিগের বিদেশি খেলোয়াড়রাও ছিলেন। তারাই লিগ আমিরাতে স্থানান্তরের ব্যাপারে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভিকে অনুরোধ করেন।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, বিদেশি খেলোয়াড়রা ইতোমধ্যে পাকিস্তান ছেড়ে আমিরাতের পথে। সেখানে তারা লিগের বাকি ম্যাচগুলো খেলবে। বাকি ম্যাচের সূচি নির্ধারণে পিসিবি কাজ করছে। তাই পরের ম্যাচ শুরু হতে কয়েক দিন সময় লেগে যেতে পারে। আসল সূচি অনুযায়ী বাকি ম্যাচগুলোর চারটি হওয়ার কথা ছিল রাওয়ালপিন্ডিতে, একটি ‍মুলতানে ও শেষ তিনটি লাহোরে। 

বিজ্ঞাপন

আরও পড়ুন

আমিরাতে পিএসএলের আসর নতুন কিছু নয়। ২০১৬ সালে এই দেশে শুরু হয়েছিল টুর্নামেন্টের পথচলা। ২০১৭ সালে দ্বিতীয় আসরও বসেছিল দেশটিতে। করোনা মহামারির কারণে ২০২১ সালের কিছু অংশের খেলা হয়েছিল আমিরাতে।

আরটিভি/এসকে/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission