লিগের সূচি পরিবর্তন, এগিয়ে আসলো হামজাদের ক্যাম্প 

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ২৫ মে ২০২৫ , ০৩:৫৪ পিএম


লিগের সূচি পরিবর্তন, এগিয়ে আসলো হামজাদের ক্যাম্প 
বাংলাদেশ দল। ছবি: সংগৃহীত

আগামী ১০ জুন এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। এই ম্যাচকে সামনে রেখে ৩১ মে অনুশীলন ক্যাম্প শুরু করার কথা ছিল, কিন্তু সেটি আরও একদিন এগিয়ে এনেছে বাফুফে।

বিজ্ঞাপন

যার ফলে প্রিমিয়ার লিগের শেষ রাউন্ডের খেলা ৪৮ ঘণ্টা এগিয়ে আনতে হয়েছে। রোববার (২৫ মে) বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ও লিগ কমিটির চেয়ারম্যান সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসান স্বাক্ষরিত সংশোধিত ফিকশ্চার ক্লাবগুলোকে পাঠানো হয়েছে। 

আরও পড়ুন

বাংলাদেশ প্রিমিয়ার লিগের শেষ রাউন্ডের পাঁচ ম্যাচই ছিল ২৯ মে। বাফুফে চারটি ম্যাচ ২৭ মে এনেছে। চট্টগ্রাম আবাহনী ও ফর্টিজের ম্যাচটি ২৯ মে অনুষ্ঠিত হবে৷ 

বিজ্ঞাপন

এই চার দলের ম্যাচ এগিয়ে আনার কারণ জাতীয় দলের ক্যাম্প আগে ভাগে শুরু করা। ২৭ মে আট দলের খেলা শেষ হওয়ায় সেই ক্লাবের ফুটবলাররা দুই দিন বিশ্রাম পাবেন। জাতীয় দলের প্রস্তুতিতে সেটা সহায়ক হবে। 

সিঙ্গাপুর ম্যাচের আগে একটি প্রীতি ম্যাচ আয়োজন করছে বাফুফে। ৪ জুন জাতীয় স্টেডিয়ামে ভুটানের বিপক্ষে ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা। ভুটান ১ বা ২ জুন বাংলাদেশে আসতে পারে। 

বিজ্ঞাপন

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission