ম্যাচ হেরে রোনালদো বললেন এই অধ্যায় শেষ!

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৭ মে ২০২৫ , ০৪:৪৯ পিএম


ক্রিশ্চিয়ানো রোনালদো
ছবি: সংগৃহীত

আল নাসর ছাড়ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো অনেকদিন ধরেই এই গুঞ্জন ঘুরপাক খাচ্ছিল। এবার যেন সেই গুঞ্জনের ইন্ধন দিলেন পর্তুগিজ মহাতারকা। সৌদি প্রো লিগ শেষ হওয়ার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে আল নাসরের জার্সি পরা ছবি পোস্ট করে রোনালদো লিখেন, ‘একটি অধ্যায়ের শেষ'। তার এমন মন্তব্য ভবিষ্যৎ নিয়ে রহস্য আরও বাড়িয়ে দিল। 

টানা সৌদি লিগের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সেই সাথে জিতেছেন গোল্ডেন বুট। কিন্তু আল নাসরকে শিরোপা এনে দিতে পারেননি তিনি। চলতি মৌসুমে লিগে তৃতীয় হয়ে চ্যাম্পিয়ন্স লিগ খেলার সুযোগ হারিয়েছে তার দল। 

cristiano-ronaldo-con-su-actual-equipo 

মৌসুমের শেষ ম্যাচটাও রোনালদোদের জয়বঞ্চিত থাকতে হলো। নতুন মাইলফলক ছোঁয়া গোলে দলকে হারের অন্ধকার থেকে জয়ের আলো দেখাতে পারলেন না। এরপর ম্যাচ শেষে দিলেন এক রহস্যজনক বার্তা। রোনালদো নিজেও পরিষ্কার করে কিছু না বললেও পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। সৌদি প্রো লিগ শেষ হওয়ার পর আল নাসরের জার্সি পরা ছবি পোস্ট করে তিনি লিখেছেন,‘এই অধ্যায়ের এখানেই শেষ। আর গল্পটা? এখনও লেখা হচ্ছে। সবার প্রতি কৃতজ্ঞতা।’

সোমবার (২৬ মে) সৌদি প্রো লিগে মৌসুমের শেষ ম্যাচে আল ফাতেহ'র বিপক্ষে ৩-২ গোলে হেরে যায় আল নাসর। রোনালদো ও সাদিও মানের করা গোলে এগিয়ে থাকার পরও ২ গোল হজম করতে হয় আল নাসরকে। ফাতেহ'র পক্ষে মাতিয়াস ভারগাস, মৌরাদ আতনা ও মাথেউস মাচাদো গোল করেন।

SOCCER-SAUDI-ANA-ETT-REPORT-2

এই হারে ৩৪ ম্যাচ খেলে ২১ জয় ও ৭ ড্র নিয়ে ৭০ পয়েন্ট নিয়ে লিগে তৃতীয় স্থানে আল নাসর।আর সবার উপরে থাকা আল ইত্তিহাদ ৮৩ পয়েন্ট নিয়ে লিগ শিরোপা ঘরে তুলেছে। দ্বিতীয় স্থানে আছে আল হিলাল। তাদের সংগ্রহ ৭৫ পয়েন্ট।   

আরও পড়ুন

এদিন ম্যাচের ৪২ মিনিটে রোনালদো গোল করে দলকে এগিয়ে নিয়ে যান। ক্লাব পর্যায়ে এই গোল ছিলো রোনালদোর ৮০০তম গোল। প্রথম ফুটবলার হিসেবে ক্লাব পর্যায়ে ৮০০ গোলের মাইলফলক স্পর্শ করলেন রোনালদো। সব মিলিয়ে সিআরসেভেনের ক্যারিয়ারের ৯৩৬তম গোল।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission