১০ জনের দল নিয়ে কলম্বিয়ার বিপক্ষে ড্র করলো আর্জেন্টিনা 

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ১১ জুন ২০২৫ , ০১:৫০ পিএম


আর্জেন্টিনা
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ বাছাইপর্বে আগেই কোয়ালিফাই করে ফেলেছে আর্জেন্টিনা। তাই বাকি ম্যাচগুলো এখন মূলত ভবিষ্যতের প্রস্তুতির মঞ্চ। কিন্তু সেই প্রস্তুতির মাঝেই ঘরের মাঠে ধাক্কা খেল লিওনেল স্কালোনির দল। কলম্বিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তারা।  

বুধবার (বাংলাদেশ সময়) ভোরে এস্তাদিও মনুমেন্তালে শুরু থেকেই ছন্দহীন ছিল আর্জেন্টিনা। ম্যাচের ২৪ মিনিটে লুইস দিয়াজ একক নৈপুণ্যে দুর্দান্ত গোল করে কলম্বিয়াকে এগিয়ে দেন। এরপর বেশ কয়েকবার চেষ্টা করেও সমতায় ফিরতে পারেনি স্বাগতিকরা।

৭০ মিনিটে এনজো ফার্নান্দেজের লাল কার্ডে দশজনের দলে পরিণত হয় আর্জেন্টিনা। বিপাকে পড়লেও হাল ছাড়েনি তারা। ৮০ মিনিটে থিয়াগো আলমাদা ডি-বক্সের বাইরে থেকে নেওয়া নিচু শটে গোল করে ম্যাচে ফেরান আর্জেন্টিনাকে। 

আরও পড়ুন

এর আগেই আর্জেন্টিনার একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। দ্বিতীয়ার্ধে মেসিকেও তুলে নেওয়া হয়। তবে শেষ পর্যন্ত আলমাদার গোলে মান রক্ষা হয় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের। ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission