হেক্সা মিশনের পরিকল্পনা শুরু করেছেন আনচেলত্তি

শনিবার, ১৪ জুন ২০২৫ , ০৩:৩৬ পিএম


হেক্সা মিশনের পরিকল্পনা শুরু করেছেন আনচেলত্তি
ছবি: সংগৃহীত

কার্লো আনচেলত্তি দায়িত্ব নেওয়ার পর প্রথম ম্যাচে জয় না পেলেও দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়েকে হারিয়েছে ব্রাজিল। সেই সঙ্গে বিশ্বকাপের টিকিট নিশ্চিত হয়েছে সেলেসাওদের। এরপরই হেক্সা মিশনের পরিকল্পনা সাজাতে শুরু করেছেন আনচেলত্তি।

বিজ্ঞাপন

টিম ম্যানেজমেন্টের বরাত দিয়ে আগামী ১০ মাসের পরিকল্পনা প্রকাশ করেছে ব্রাজিলিয়ান প্রভাবশালী পত্রিকা গ্লোবো। যেখানে বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচ ছাড়া আরও ৬টি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে চায় সেলেসাওরা।

আগামী ৯ সেপ্টেম্বর ঘরের মাঠে চিলির বিপক্ষে খেলবে ব্রাজিল। আর ১৪ সেপ্টেম্বর বলিভিয়ার মাঠে নেবে আতিথ্য। এই ম্যাচ দুটো এসিড টেস্ট ব্রাজিলিয়ান তারকা নেইমারের জন্যও। কারণ মূল একাদশে জায়গা পেতে শুধু ফিটনেস নয়, নেইমারকে প্রমাণ দিতে হবে পারফরম্যান্সেরও।

বিজ্ঞাপন
আরও পড়ুন

আগামী অক্টোবরে শুরু হবে প্রীতি ম্যাচ পর্ব। এই দুই ম্যাচের জন প্রতিপক্ষ হিসেবে সেলেসাওরা বেছে নিতে চায় এশিয়ার কোনো দলকে। ইতোমধ্যে প্রীতি ম্যাচ খেলতে দক্ষিণ কোরিয়াকে প্রস্তাব দিয়েছে সিবিএফ। এ ছাড়া জাপানের কাছ থেকে আমন্ত্রণ পেয়েছে। 

এরপর লম্বা সময়ের বিরতির পর ২০২৬-এর মার্চে পরবর্তী দুটি প্রীতি ম্যাচ খেলতে চান আনচেলত্তি। বিশ্বকাপের তিন মাস আগে হওয়ায় এই দুটো ম্যাচ ভীষণ গুরুত্বপূর্ণ ব্রাজিলের। সিবিএফ চায় এই পর্বে ইউরোপের দলগুলোর বিপক্ষে খেলতে। 

বিজ্ঞাপন

তবে টেকনিক্যালি শীর্ষ সারির দলকে এড়িয়ে গিয়ে দ্বিতীয় সারির দলগুলোর সঙ্গে খেলার পরিকল্পনা কার্লোর। জুনে বিশ্বকাপের ঠিক আগে আরও দুটো প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা ব্রাজিলের। 

এই ম্যাচগুলো দিয়ে ব্যাকআপ ফুটবলারসহ বিশ্বকাপের বেশ আগেই পুরো স্কোয়াডকে গুছিয়ে নিতে চান আনচেলত্তি। আসন্ন বিশ্বকাপে অংশ নিতে যাওয়া ৪৮ দলের মধ্যে তিনটি স্বাগতিক দেশসহ ১৩টি দল বিশ্বকাপ নিশ্চিত করেছে।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission