কোহলিকে লেখা মেয়ের চিঠি ভাইরাল 

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ১৬ জুন ২০২৫ , ১১:৩৪ এএম


কোহলি ও মেয়ে ভামিকা
ছবি: সংগৃহীত

কোহলি ও তার মেয়ে ভামিকার এই বিশেষ মুহূর্ত ভক্তদের হৃদয় ছুঁয়ে গেছে। ভামিকার হাতে লেখাটা সামান্য কিন্তু গভীর ভালোবাসায় ভরা চিঠি। একজন বাবার জন্য এর চেয়ে সুন্দর উপহার আর কী হতে পারে?

আলাদাভাবে নজর কেড়েছে ভামিকার চিঠি। কোহলির উদ্দেশে ভামিকা লিখেছে, ও আমার ভাইয়ের মতো… সুড়সুড়ি দেয়… আমি ওকে খুব ভালবাসি, ও-ও আমাকে খুব ভালবাসে। ভামিকার সেই চিঠি সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে। 

vamila

আনুষ্কার আবেগঘন পোস্ট আর কোহলির নিজের বাবাকে স্মরণ করে করা শেয়ার, সব মিলিয়ে পিতৃত্বের গুরুত্ব ও আবেগটাকে অনন্যভাবে তুলে ধরেছে তারা। কোহলির বাবার শেখানো মূল্যবোধ, শর্টকাট নয়, কঠোর পরিশ্রমই আজকের বিরাটকে গড়ে তুলেছে।

বাবার সঙ্গে নিজের ছোটবেলার একটি ছবি পোস্ট করেন কোহলি। সঙ্গে লেখেন, উনি আমাকে শিখিয়েছিলেন জীবনে কোনও দিন শর্টকাট বা প্রভাবের উপর নির্ভর না করতে। কারণ আপনার মধ্যে সত্যিই প্রতিভা থাকলে, কঠোর পরিশ্রমেই সেটা বোঝা যাবে। আপনার মধ্যে যদি পরিশ্রম করার ইচ্ছা না থাকলে, তা হলে আপনি হয়তো সেটার যোগ্যই নন।

কোহলি আরও লেখেন, আমাকে এক বার সহজ পথ বেছে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। উনি প্রত্যাখ্যান করেছিলেন। ঠান্ডা মাথায় বলেছিলেন, যদি তুমি ভাল হও, তা হলে নিজের পথ নিজেই খুঁজে নেবে। যদি ভাল না হও তা হলে আগে থেকেই সেটা জেনে যাওয়া ভাল। আমি কী ভাবে বাঁচব, কাজ করব এবং গোটা বিশ্বের সামনে সেটা তুলে ধরব, তা ওই একটা মুহূর্তই শিখিয়ে দিয়েছিল। পিতৃদিবসে সেই বাবাদের শুভেচ্ছা, যাদের নীরব শক্তি আমাদের জীবনের সঠিক দিক বেছে নিতে সাহায্য করেছে।

আরও পড়ুন

এই পোস্টগুলো শুধু তারকা পরিবারের দৃষ্টান্ত নয়, বরং হাজারো বাবার ভালোবাসা ও ত্যাগের প্রতিচ্ছবি। তাই সোশ্যাল মিডিয়ায় এতটা সাড়া পড়ে গেছে।

আরটিভি/এসকে/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission