দেশে ফিরেছেন জাতীয় নারী দলের তিন ফুটবলার

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

সোমবার, ১৬ জুন ২০২৫ , ১২:৩০ পিএম


জাতীয় নারী দলের তিন ফুটবলার
ছবি: সংগৃহীত

দেশে ফিরেছেন জাতীয় নারী দলের তিন ফুটবলার। তারা হলেন ঋতুপর্ণা, মারিয়া ও মনিকা চাকমা। তবে টিকিট সমস্যার কারণে ফিরতে পারেননি শামসুন্নাহার সিনিয়র। ফলে দলের ক্যাম্পে তিনি বিলম্বে যোগ দেবেন। 

ভুটানে লিগ খেলা জাতীয় দলের ১০ জন ফুটবলারের মধ্যে পাঁচজনকে জর্ডান সফরের জন্য ডাকা হয়েছিল। তাদের মধ্য থেকে তিনজন আজ ফিরেছেন, শামসুন্নাহার ফিরবেন ২১ জুনে। ক্যাম্পে যোগ দেওয়ার পর থেকেই তারা আর্থিক ভাতা পাবেন। 

আরও পড়ুন

এশিয়ান কাপ বাছাই জুনের শেষ সপ্তাহে শুরু হবে। বাংলাদেশ দল মিয়ানমার, বাহরাইন ও তুর্কমেনিস্তানের বিপক্ষে খেলবে। গ্রুপ চ্যাম্পিয়ন হলে বাংলাদেশের জন্য এটি হবে এশিয়া কাপের প্রথম মূলপর্ব। এখন সময় কম থাকলেও ফুটবলাররা দেশে ফিরে ক্যাম্পে যোগ দিয়ে প্রস্তুতি শুরু করবেন।

আরটিভি/এসকে/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission