উত্তেজনার মধ্যেই মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ১৬ জুন ২০২৫ , ১২:৩৮ পিএম


ভারত ও পাকিস্তান
ছবি: সংগৃহীত

নারী ওয়ানডে বিশ্বকাপে আবারও মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। চলতি বছর ৩০ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে দুই দলের হাইভোল্টেজ ম্যাচ হবে ৫ অক্টোবর, কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে।

বিজ্ঞাপন

ভারতের মাটিতে আয়োজিত এই আসরে রাজনৈতিক টানাপোড়েনের কারণে পাকিস্তান দল খেলবে নিরপেক্ষ ভেন্যু কলম্বোতে, আইসিসির হাইব্রিড মডেল অনুযায়ী। পুরো টুর্নামেন্টে পাকিস্তানের সব ম্যাচ সেখানেই অনুষ্ঠিত হবে। 

বিশ্বকাপে ৮ দল খেলবে রাউন্ড-রবিন ফরম্যাটে, ২৮টি লিগ ম্যাচ শেষে সেরা চার দল যাবে সেমিফাইনালে। ম্যাচগুলো হবে বেঙ্গালুরু, ইন্দোর, গুয়াহাটি, বিশাখাপত্তনম ও কলম্বোতে।

বিজ্ঞাপন

২০১৩ সালের পর এবারই প্রথম ভারতে হচ্ছে নারী ওয়ানডে বিশ্বকাপ। ফাইনাল হবে ২ নভেম্বর বেঙ্গালুরু বা কলম্বোতে, নির্ভর করবে সেমিফাইনালের যোগ্যতা অর্জন করা দলের ওপর। 

আরও পড়ুন

অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা সরাসরি খেলবে। পাকিস্তান ও বাংলাদেশ জায়গা করে নিয়েছে বাছাই পর্ব থেকে। ওয়েস্ট ইন্ডিজ এবার বাদ পড়েছে।

বিজ্ঞাপন

আরটিভি/এসকে/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission