বিসিবির কোচিং প্যানেলে যোগ দিলেন নাজিমউদ্দিন

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫ , ০৪:৫৬ পিএম


সাবেক ক্রিকেটার মোহাম্মদ নাজিমউদ্দিন
ছবি: সংগৃহীত

জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ নাজিমউদ্দিন এবার যুক্ত হলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোচিং প্যানেলে। সবশেষ ২০১২ সালে জাতীয় দলের হয়ে খেলা এই ডানহাতি ব্যাটার গত কয়েক বছর ধরেই কোচিংয়ে জড়িত ছিলেন।

বিজ্ঞাপন

দীর্ঘ ঘরোয়া ক্যারিয়ারের পর কোচ হিসেবে নিজের দক্ষতা গড়ে তোলেন নাজিম। এবার সেই অভিজ্ঞতা কাজে লাগাবেন বিসিবির বিভিন্ন পর্যায়ের দল গঠনে ও খেলোয়াড় তৈরিতে। কোচ হিসেবে তার নিয়োগ ইতোমধ্যে কার্যকর হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) চিঠিও পেয়েছেন। এরপর সাবেক এই ক্রিকেটার বলেন, হ্যাঁ কোচ হিসেবে জয়েন করেছি, চট্টগ্রাম বিভাগের বয়সভিত্তিক দলের। যখন কন্ডিশনিং ক্যাম্প বা অন্য কিছু হবে তখন সেখানে কাজ করব। চট্টগ্রাম বিভাগের ১১ টি জেলা রয়েছে অর্ধেক আমি এবং অর্ধেক মুমিন ভাই করবেন।

বিজ্ঞাপন

কাজের পরিধি নিয়ে নাজিম বলেন, এখন দেখি আমাদের কাজ থাকবে অনূর্ধ্ব ১৪, অনুর্ধ্ব ১৬ ক্রিকেটারদের বাছাই করা। আমার অধীনে যে জেলাগুলো থাকবে সেখানে আমি প্রধান কোচ থাকব। নোবেল ভাইয়ের জায়গায় মূলত আমি জয়েন করেছি।

তিনি আরও জানান, হ্যাঁ অবশ্যই বিসিবিতে কাজ করার লক্ষ্য তো প্রত্যেকটা কোচের থাকে। আমারও তেমনটাই ছিল দেশের জন্য কাজ করবো। বাংলাদেশ ক্রিকেটের জন্য কাজ করব। আমি একজন সাবেক ক্রিকেটার এখন কোচিংয়ে জয়েন করেছি। চেষ্টা করব নিজের অভিজ্ঞতা কাজে লাগানোর।

বিজ্ঞাপন

আরও পড়ুন

সবশেষ নাজিমউদ্দিন বলেন, রুট লেভেলে যারা থাকবে তাদের নিয়ে আমি কাজ করব। এখন যারা জুনিয়র আছে ওদের বেসিকটা যাতে স্ট্রং হয় সেটাই আমার লক্ষ্য থাকবে। নিজের সততা ধরে রাখা সব থেকে বড় কাজ। যারা দলে আসার যোগ্য তারা যেন সুযোগ পায়।


আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission