লোগো ও নামের অপব্যবহার নিয়ে বিসিবির হুঁশিয়ারি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ১৬ জুলাই ২০২৫ , ০৪:৩১ পিএম


বোর্ডের অফিসিয়াল লোগো
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনুমোদন ছাড়াই দেশের নাম ও বোর্ডের অফিসিয়াল লোগো ব্যবহার করে আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে ক্রিকেটের অভিভাবক সংস্থাটি।

বিজ্ঞাপন

সম্প্রতি বিসিবির নজরে এসেছে, শারীরিকভাবে প্রতিবন্ধী ক্রিকেটারদের নিয়ে গঠিত একটি দল ‘বাংলাদেশ’ নাম ব্যবহার করে বিদেশ সফর করেছে এবং বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়েছে। ওই দলের খেলোয়াড়দের জার্সিতে বিসিবির অফিসিয়াল লোগোও দেখা গেছে যা সম্পূর্ণ অননুমোদিত বলে জানিয়েছে বোর্ড।

এ নিয়ে বিসিবি এক বিজ্ঞপ্তিতে বলেছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানতে পেরেছে যে, কিছু শারীরিকভাবে প্রতিবন্ধী ক্রিকেটারদের নিয়ে গঠিত দল বিদেশে সফর করেছে এবং আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে ‘বাংলাদেশ’ নাম ব্যবহার করে এবং কিছু ক্ষেত্রে বিসিবির অফিসিয়াল লোগো ব্যবহার করে, যা কোনো সরকারি অনুমোদন বা বিসিবির সঙ্গে সম্পর্ক ছাড়াই ঘটেছে।

বিজ্ঞাপন

বিষয়টি নিয়ে সম্প্রতি বিসিবির একটি সভায় আলোচনা হয়। সভায় বোর্ডের অনুমোদন ছাড়া জাতীয় পরিচিতি ও অফিসিয়াল লোগো ব্যবহারে তীব্র অসন্তোষ প্রকাশ করা হয়। বিসিবির ভাষ্য, এ ধরনের কর্মকাণ্ড বোর্ডের অবস্থানকে ভুলভাবে উপস্থাপন করে এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার ঝুঁকি সৃষ্টি করে। 

বোর্ডের পক্ষ থেকে এ ধরনের অননুমোদিত কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এমন অপব্যবহার রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছে বিসিবি। 

বিজ্ঞাপন

বিসিবি এবং বাংলাদেশ সরকারের অনুমোদন ছাড়া সফরে লোগো ব্যবহারে নিষেধ করার পাশাপাশি তাদের সকল কাজের দায়মুক্ত থাকার কথাও বলা হয় বিজ্ঞপ্তিতে, বিসিবি এবং প্রয়োজন অনুযায়ী বাংলাদেশ সরকারের পূর্বানুমোদন ছাড়া কোনো ব্যক্তি বা দল ‘বাংলাদেশ’ নাম, জাতীয় পতাকা বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিসিয়াল লোগো ব্যবহার করতে পারবে না। কোনো অনুমোদন ছাড়াই (কোন দলের) করা সফর বা কার্যক্রমকে অননুমোদিত হিসেবে গণ্য করা হবে এবং এর ফলে সৃষ্ট যেকোনো পরিণতির জন্য সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান সম্পূর্ণ দায়ভার বহন করবে। অননুমোদিত প্রতিনিধিত্ব, লোগোর অপব্যবহার অথবা অননুমোদিতভাবে আন্তর্জাতিক ইভেন্টে অংশগ্রহণের ক্ষেত্রে বিসিবি কোনোভাবেই দায়ী থাকবে না।

আরও পড়ুন

আইনি ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছে বিসিবি, বিসিবির নাম, লোগো বা বাংলাদেশ জাতীয় দলের পরিচয় অপব্যবহারকারী ব্যক্তি বা সংগঠনের বিরুদ্ধে বোর্ড প্রয়োজনীয় আইনি এবং শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে। আমরা সকল সংশ্লিষ্ট পক্ষকে, যেমন দেশীয় ও আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা, স্পন্সর, গণমাধ্যম এবং সাধারণ জনগণকে অনুরোধ করছি, বিসিবির সঙ্গে কোনো দলের সম্পর্ক আছে বলে দাবি করলে, তাদের সত্যতা যাচাই করার জন্য। 

আরটিভি/এসকে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission