ইউরোপ ছেড়ে মেসির দলে যোগ দিলেন ডি পল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫ , ০১:৩২ পিএম


রদ্রিগো ডি পল
ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মিডফিল্ডার রদ্রিগো ডি পল এবার ইউরোপ ছেড়ে পাড়ি জমাচ্ছেন যুক্তরাষ্ট্রে। শেষ পর্যন্ত ধারে হলেও তাকে দলে ভেড়াচ্ছে লিওনেল মেসির ক্লাব ইন্টার মায়ামি। ৩১ বছর বয়সী এই তারকা খেলোয়াড় বর্তমানে স্প্যানিশ ক্লাব অ্যাতলেটিকো মাদ্রিদের গুরুত্বপূর্ণ সদস্য। তবে চলতি গ্রীষ্মে তাকে নিয়ে গুঞ্জন ছিল বেশ কিছুদিন ধরেই। ইন্টার মায়ামি শুরু থেকেই আগ্রহ দেখিয়ে আসছিল, এবার বাস্তবে রূপ পাচ্ছে সে আলোচনা।

বিজ্ঞাপন

ইএসপিএনের খবরে বলা হয়, প্রাথমিকভাবে ধারে ইন্টার মায়ামিতে যোগ দিচ্ছেন ডি পল। তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে ২০২৫ সালের জুনে। এরপর তিনি ফ্রি এজেন্ট হিসেবে স্থায়ীভাবে যোগ দিতে পারেন মেসির ক্লাবে। অ্যাতলেটিকোর পক্ষ থেকে ডি পলের সঙ্গে নতুন করে চুক্তির উদ্যোগ নেওয়া হবে না বলেই জানা যাচ্ছে। বয়সজনিত কারণে স্প্যানিশ ক্লাবটি এই সিদ্ধান্ত নিচ্ছে বলে ধারণা করা হচ্ছে। 

অ্যাতলেটিকো এরই মধ্যে নতুন মিডফিল্ডার হিসেবে আর্জেন্টিনার থিয়াগো আলমাদাকে ২০৩০ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ করেছে। এছাড়া রিয়াল বেতিস থেকে মার্কিন মিডফিল্ডার জনি কার্ডোসোকেও দলে টেনেছে তারা। ফলে ধীরে ধীরে ডি পলের বিকল্প গড়েই নিচ্ছে ক্লাবটি।

বিজ্ঞাপন

অ্যাতলেটিকোর হয়ে ১৩৪ ম্যাচে ১১ গোল করেছেন রদ্রিগো ডি পল। মাঠে তার নিবেদিত পারফরম্যান্স এবং মেসির ‘বডিগার্ড’ হিসেবে বিশেষ সখ্যতার জন্য তিনি সবসময় আলোচনায় থাকেন।

ডি পল নিজেও ইন্টার মায়ামিতে খেলার আগ্রহ প্রকাশ করেছিলেন। ক্লাবটি বর্তমানে উচ্চাভিলাষী প্রকল্প নিয়ে এগোচ্ছে এবং মনে করছে, ডি পলের মতো অভিজ্ঞ মিডফিল্ডারের উপস্থিতি দলকে আরও সমৃদ্ধ করবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

মাঠের লড়াইয়ে তিনি কতটা প্রভাব ফেলতে পারেন এবং অ্যাতলেটিকো তার শূন্যতা কতটা অনুভব করে—তা সময়ই বলে দেবে। তবে ফুটবল বিশ্ব এখন অপেক্ষায়, মেসির পাশে আবারও কেমন খেলেন তার বিশ্বকাপজয়ী সতীর্থ।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission