
ওভাল টেস্টে ভারতকে অবিশ্বাস্য এক জয় এনে দেওয়া মোহাম্মদ সিরাজ হয়ে উঠেছেন ভারতের বোলিং আক্রমণের মহানায়ক। জসপ্রীত বুমরাহ না থাকলেও তার অভাব টের পেতে দেননি সিরাজ। ৫ উইকেট নিয়ে সিরিজে ভারতকে সমতায় ফেরান এই ডানহাতি পেসার।
সিরিজ জুড়ে দুর্দান্ত ছিলেন তিনি, ২৩ উইকেট নিয়ে হয়েছেন সিরিজের সর্বোচ্চ উইকেটশিকারি। এমন পারফরম্যান্সে খুশি শুধু সতীর্থ ও ভক্তরাই নন, আবেগ ছুঁয়ে গেছে কোহলির বোন ভাবনা কোহলিকেও।
তিনি সিরাজের উদ্দেশে সোশ্যাল মিডিয়ায় লেখেন, "ক্রিকেট আমাদের কখনই অবাক করে না। কারণ খেলাটায় এমন কিছু বীর রয়েছেন, যারা আমাদের অনুপ্রাণিত করেন… মোহাম্মদ সিরাজ, আপনি মহান।"
সিরাজের অনুপ্রেরণা রোনালদো ও বিলিভ, ম্যাচের পর এক বিস্ময়কর তথ্য জানান সিরাজ। ম্যাচের দিন সকালে ঘুম থেকে উঠে ফোনে যেটা ওয়ালপেপার হিসেবে সেট করেন, তা ছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর একটি ছবি, যেখানে লেখা ছিল “BELIEVE”।
সিরাজ বলেন,"বিশ্বাস ছিল যে আমি পারব। নিজের ওপর বিশ্বাস রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই এই ছবিটা ওয়ালপেপার হিসেবে রাখি।"
এই ঘটনাগুলো ক্রিকেটের মাঠের বাইরেও মানবিক অনুপ্রেরণার এক চিত্র তুলে ধরে—যেখানে আত্মবিশ্বাস, দায়বদ্ধতা এবং ভক্তদের ভালোবাসা একজন খেলোয়াড়কে করে তোলে কিংবদন্তি।
আরটিভি/এসকে




