ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

জর্জিনার আগে বিপাশা বসুসহ যাদের সঙ্গে প্রেম ছিল রোনালদোর

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ০৮:১৩ পিএম
জর্জিনার আগে বিপাশা বসুসহ যাদের সঙ্গে প্রেম ছিল রোনালদোর। ছবি: সংগৃহীত

বয়সটা ৪০ পেরোলেও এখনও ফুটবল মাঠে ২৫ বছরের তরুণদের মতো দাপিয়ে বেড়াচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এক হাজার গোলের মাইলফলকের দিকে ছুটতে থাকা রোনালদো পুরো ক্যারিয়ার জুড়েই আলোচনায় ছিলেন। ক্যারিয়ারের বেশ কয়েকজন তরুণীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি।

তবে বর্তমানে রোনালদোর জীবনসঙ্গী আর্জেন্টাইন মডেল জর্জিনা রদ্রিগেজ। তাদের দীর্ঘ নয় বছরের প্রেম ও সংসার জীবনকে এবার আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে যাচ্ছেন সিআরসেভেন। আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপের পরই বিয়ে পিঁড়িতে বসবেন তিনি। এর আগে গত ১১ আগস্ট বাগদান সেরেছেন এই ফুটবল কিংবদন্তি।

এরপর ৪০ বছর বয়সী রোনালদো জর্জিনার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ানোর আগে কারা এসেছিলেন তার জীবনে, তারই একটি তালিকা প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম মেইল অনলাইন। সেটি নিচে দেখানো হলো:

জর্দানা জার্দেল

পেশাদার ফুটবলার হিসেবে রোনালদোর জীবনে প্রথম প্রেমিকা ব্রাজিলিয়ান মডেল জর্দানা জার্দেল। স্পোর্তিং লিসবন সতীর্থ মারিও জার্দেলের মাধ্যমে জর্দানার সঙ্গে পরিচিত হন রোনালদো। মারিও ও জর্দানা সম্পর্কে ভাই-বোন। ১৮ বছর বয়সী রোনালদোকে সে সময় জর্দানার সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে দেখা গেছে।

২০০৩ সালে ফুটবল খেলার সরঞ্জাম পরে গ্যালারিতে বসে রোনালদোকে সমর্থন দিতেও দেখা গেছে বর্তমানে ৪০ বছর বয়সী জর্দানাকে। তবে দুজনের সম্পর্কটা বেশি দিন টেকেনি। অল্প সময়ের জন্য প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন দুই ভুবনের দুই তারকা। জর্দানা এখন বিবাহিত এবং তাঁর আট বছরের একটি মেয়ে আছে।

মেরশে রোমেরো

পর্তুগিজ মডেল মেরশে রোমেরোর সঙ্গে ২০০৫ থেকে ২০০৬ সালের মধ্যে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন রোনালদো। পর্তুগিজ এই টিভি সঞ্চালক বয়সে তাঁর ৯ বছরের বড়। ম্যানচেস্টার ইউনাইটেডে প্রথম মেয়াদে রোনালদোর প্রেমিকাদের মধ্যে মেরশে বেশ আলোচিত। কিন্তু রোনালদো ইংল্যান্ড আর মেরশে পর্তুগালে থাকায় দুজনের সম্পর্ক বেশি দিন টেকেনি। তবে প্রেমের সম্পর্কটা যতটা সম্ভব গোপন রাখার চেষ্টা করেছেন দুজনই।

ইমোগেন টমাস

মেরশের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর রিয়েলিটি তারকা ইমোগেন টমাসের সঙ্গে অল্প সময়ের জন্য প্রেমের সম্পর্কে জড়ান রোনালদো। ‘বিগ ব্রাদার’ দিয়ে খ্যাতি পাওয়া এবং ২০০৩ সালে ‘মিস ওয়েলশ’ হওয়া এই টিভি ব্যক্তিত্বের সঙ্গে ২০০৬ সালে রোনালদোর প্রেমের গুঞ্জন চাউর হয়। এরপর ২০১১ সালেও দ্বিতীয় দফায় দুজনের প্রেমে জড়ানোর গুঞ্জন শোনা গেছে।

সোরাইয়া চাভেস

পর্তুগিজ অভিনেত্রী ও মডেল। ২০০৭ সালে মুক্তি পাওয়া পর্তুগালের ওই বছরের সবচেয়ে ব্যবসাসফল সিনেমা ‘কল গার্ল’–এ অভিনয় করে খ্যাতি পান। তার আগের বছর রোনালদোর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। রোনালদোর এ সম্পর্কও বেশি দিন টেকেনি।

জেমা অ্যাটকিনসন

রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডে থাকতে ২০০৭ সালে তার সঙ্গে অভিনেত্রী ও গ্ল্যামার মডেলকন্যা জেমা অ্যাটকিনসনকে মাঝেমধ্যেই দেখা গেছে। এ নিয়ে তখন ইংল্যান্ডের ফুটবলপ্রেমীদের মধ্যে আলোচনার শেষ ছিল না। ব্রিটিশ টিভি সিরিজ ‘হলিওকস’-এর অভিনেত্রী জেমা অ্যাটকিনসনের সঙ্গে তার সম্পর্ক ছিল সরল কিন্তু মনোমুগ্ধকর। জেমা একবার প্রকাশ করেন, রোনালদো তাকে চা আর ক্লাসিক ব্রিটিশ সিটকমের আমন্ত্রণ জানিয়ে মন জয় করেছিলেন।

বিপাশা বসু

জেমার সঙ্গে প্রেমের বছরই বলিউড তারকা বিপাশা বসুকে চুমু খেতে দেখা গিয়েছিল রোনালদোকে। লিসবনে একটি অনুষ্ঠানের সঞ্চালক হয়েছিলন দুজন, সেখান থেকে তাঁদের পরিচয়। সংবাদমাধ্যমে গুঞ্জন ছড়ায়, সেখান থেকে প্রেমের সম্পর্কে জড়ান দুই ভুবনের দুই তারকা। সাক্ষাতের সেই সন্ধ্যা নিয়ে বিপাশা পরে বলেছিলেন, ‘স্বপ্ন সত্যি হলো।’

বিপাশার ভাষায়, ‘সাক্ষাতের পর আমরা ক্লাবে যাই। সময়টা দারুণ কেটেছে।’ তবে ‘চুমু’র ব্যাপারটি অস্বীকার করে বিপাশা বলেছিলেন, ওটা ছিল ‘মধুরতম পুরুষ’ রোনালদোর সঙ্গে একটি দুষ্টুমির মুহূর্ত। বলিউডের সিনেমা দুজনেরই পছন্দের হওয়ায় তাদের বন্ধুত্ব হয়েছিল বলে জানিয়েছিল সংবাদমাধ্যম।

প্যারিস হিলটন

রোনালদো তখন কিছুদিন হলো ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়েছেন। আর হলিউড অভিনেত্রী ও মডেল প্যারিস হিলটনেরও বেসবল খেলোয়াড় ডগ রেইনহার্টের সঙ্গে বিচ্ছেদ ঘটেছে। ২০০৯ সালে জানা যায়, রিয়াল মাদ্রিদে ৮ কোটি পাউন্ড ট্রান্সফার ফিতে যোগদানের ব্যাপারটি উদ্‌যাপন করতে লস অ্যাঞ্জেলেসে হিলটনকে নিয়ে পার্টিতে মজেছেন রোনালদো।

যুক্তরাষ্ট্রের শহরটির মাইহাউস নৈশ ক্লাবে সময় কাটিয়েছিলেন দুজন। সে সময় প্যারিস হিলটনের বোন নিকিও তাঁদের সঙ্গে ছিলেন। এরপর ওয়েস্ট হলিউডে নিকির বাসায় যান দুজন। তবে কয়েকটি রাত ও কিছু চুমুর বাইরে দুজনের সম্পর্কটা বেশি দিন এগোয়নি বলে জানায় সংবাদমাধ্যম।

লুয়ানা বেলেত্তি

২০০৯ সালে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসির খেলোয়াড় জুলিয়ান বেলেত্তির বোন লুয়ানা বেলেত্তির সঙ্গেও রোনালদোর প্রেমের গুঞ্জন শোনা গেছে। এই ফ্যাশন ডিজাইনারকে রেস্টুরেন্টে রোনালদোর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় দেখা গেছে। তবে সেই সম্পর্কও বেশিদিন এগোয়নি।

নেরেইদা গ্যালার্দো

স্প্যানিশ মডেল। সাম্প্রতিক সময়ে তাঁর নামটি আলোচনায় এসেছে। কারণ, রোনালদোর বর্তমান প্রেমিকা জর্জিনাকে নিয়ে মন্তব্য করেছিলেন। ২০০৮ সালে ৮ মাসের জন্য রোনালদোর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান বিউটি সেলুনের এই মালিক।

এর আগে রোনালদোর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠার পর পর্তুগিজ কিংবদন্তির পক্ষ নিয়ে ‘মিরর’কে গ্যালার্দো বলেছিলেন, ‘খবরটি শুনে বিস্মিত হয়েছি। কারণ, ক্রিস্টিয়ানোর সঙ্গে থাকতে সে আমার সঙ্গে ভালো আচরণ করেছে। আমার প্রতি সে কখনোই আক্রমণাত্মক হয়নি। বিছানায় সে মোটেও আক্রমণাত্মক নয়।’

কিম কার্ডাশিয়ান

২০১০ সালে রোনালদোর প্রেমের রাডারে ধরা পড়েছিলেন কিম কার্ডাশিয়ান। মেইল অনলাইন সূত্র মারফত জানিয়েছে, তখন ২৯ বছর বয়সী কিম স্পেনে বেড়াতে গিয়েছিলেন এবং রোনালদোর সঙ্গে তাঁর দেখা হয়েছিল। তাঁকে চুমুও দিতে দেখা গেছে রোনালদোকে। মাদ্রিদে তিন দিনের সেই সফরে যুক্তরাষ্ট্রের এই মিডিয়া ব্যক্তিত্বের সঙ্গে ডিনারেও দেখা গিয়েছিল রোনালদোকে।

তখন একটি সূত্র বলেছিলেন, ‘সে ও রোনালদো একে অপরকে চুমু খাচ্ছিল। হাসাহাসিতে বন্ধুত্বপূর্ণ সময় কাটাচ্ছিল দুজন।’ স্পেনে রোনালদোর বাসায়ও কার্ডাশিয়ান গেছেন বলে তখন গুঞ্জন শোনা গেছে সংবাদমাধ্যমে। ফুটবলপ্রিয় কার্ডাশিয়ানকে কয়েক বছর ধরে তাঁর সন্তানকে ফুটবল ম্যাচে নিয়ে যেতে দেখা যাচ্ছে। রোনালদোর দলের ম্যাচেও তাঁকে দেখা গেছে গ্যালারিতে।

ইরিনা শায়েক

জর্জিনা আসার আগে রুশ এই সুপারমডেলের সঙ্গে সবচেয়ে বেশি দিন সম্পর্ক ছিল রোনালদোর। ২০১০ সালে আরমানির এক অনুষ্ঠানে ইরিনা শায়েক ও রোনালদো একসঙ্গে মডেলিং করেন। সেখান থেকে দুজনের পরিচয় এবং তারপর সম্পর্কটা প্রণয়ে গড়ায়। সে সময় বিশ্বের সবচেয়ে আলোচিত জুটিদের মধ্যে ছিলেন তারা। ২০১৪ সালে ‘ভোগ’ সাময়িকীর প্রচ্ছদেও আসেন এই জুটি।

প্রায় পাঁচ বছর চুটিয়ে প্রেম করার পর দুজনের সম্পর্ক ভেঙে যায়। সংবাদমাধ্যম তখন জানিয়েছিল, ‘বিশ্বাসঘাকতা’র শিকার হওয়ায় এ সম্পর্কে আর থাকেননি ইরিনা। রোনালদো গোপনে বিশ্বের নানা প্রান্তে বিভিন্ন মেয়েকে বার্তা পাঠান, এটা জানার পর ইরিনা এ সম্পর্ক থেকে সরে আসেন। ইরিনা সম্পর্কচ্ছেদের ঘোষণা দেওয়ার পর ইনস্টাগ্রামে ১ কোটি ১০ লাখ অনুসারী হারান।

লুসিয়া ভিল্লালোন

ইরিনার সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর স্পেনের টিভি সঞ্চালক লুসিয়া ভিল্লালোনের সঙ্গে সম্পর্কে জড়ান রোনালদো। নিজের তৃতীয় ব্যালন ডি’অর জয়ের পর তাঁকে ভিল্লালোনের সঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরতে দেখা গেছে। তবে একটি ব্লগে রোনালদোর সঙ্গে সম্পর্কের ব্যাপারটি অস্বীকার করেন ভিল্লালোন, ‘তার সঙ্গে আমার পরিচয়টা পেশাদার। কারণ, আমি রিয়াল মাদ্রিদ টিভিতে কাজ করেছি।’

দেজিরে কোরদেরো

জর্জিনা আসার আগে রোনালদোর সর্বশেষ প্রেমিকা। ২০১৪ সালে ‘মিস স্পেন’ মুকুটজয়ী দেজিরের সঙ্গে রোনালদো খুদে বার্তা আদান–প্রদান করেন—এমন গুঞ্জন শোনা গিয়েছিল শুরুতে। এরপর জানা গেল, মাদ্রিদের বাইরে লা ফিঞ্চায় রোনালদোর বিলাসবহুল প্যাডে যাতায়াত আছে দেজিরের।

কয়েক মাস পর স্পেনের সংবাদমাধ্যমগুলো জানায়, দেজিরের সঙ্গে সম্পর্ক ভেঙে গেছে রোনালদোর। কারণ, পর্তুগিজ তারকা মনে করেন, দেজিরে ‘খ্যাতির মোহে’ তার সঙ্গে সম্পর্ক গড়েছিলেন। বর্তমানে আর্জেন্টিনার অ্যাটাকিং মিডফিল্ডার হোয়াকুইন কোরেয়ার সঙ্গে প্রেমের সম্পর্কে আছেন দেজিরে।

জর্জিনা রদ্রিগেজ

২০১৬ সালে মাদ্রিদের একটি বুটিক স্টোরে সেলস অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেন জর্জিনা রদ্রিগেজ। সেখানেই প্রথমবার রোনালদোর সঙ্গে তার দেখা হয় এবং সম্পর্ক শুরু হয়। এরপর প্রায় ১০ বছর ধরে একসঙ্গে থাকছেন রোনালদো ও জর্জিনা। বর্তমানে তারা পাঁচ সন্তানের দায়িত্ব সামলাচ্ছেন।

তাদের পাঁচ সন্তান আলানা, বেলা, ক্রিশ্চিয়ানো জুনিয়র এবং যমজ মাতেও ও এভা মারিয়া। দুঃখজনকভাবে, বেলার যমজ ভাই অ্যাঞ্জেল জন্মের কিছুক্ষণ পরই মারা যান। ক্রিশ্চিয়ানো জুনিয়রের মায়ের পরিচয় কখন প্রকাশ করা হয়নি এবং মাতেও ও এভা মারিয়া সারোগেসির মাধ্যমে জন্মগ্রহণ করেন।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চট্টগ্রাম থেকে বিপিএল সরানোর কারণ জানাল বিসিবি
চলমান বিপিএলের ১২তম আসরের কোনো ম্যাচ চট্টগ্রামে হবে না বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিলেটের পর ঢাকা পর্ব দিয়ে পর্দা নামবে টুর্নামেন্টের। চট্টগ্রাম পর্ব বাদ দেওয়ার কারণ জানিয়েছেন বিপিএল গর্ভনিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু। তার মতে, বাংলাদেশ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ও দলগুলোর ভ্রমণ, লজিস্টিক্যাল বিভিন্ন সমস্যা, সম্প্রচার-সরঞ্জাম ব্যবস্থাপনার সুবিধার কথা মাথায় রেখে চট্টগ্রামকে বাদ দিয়েছেন তারা। মিঠু বলেন, আমাদের প্রথম সমস্যা হচ্ছে ২৩ তারিখেই ফাইনাল করতে হচ্ছে। বাংলাদেশ দল বিশ্বকাপে যাবে ২৬ জানুয়ারির দিকে। এ ছাড়া আমাদের প্রোডাকশন, এমনকি আপনাদেরও একটা পরিকল্পনা আছে।  আরও পড়ুন সাকিবের দেশে ফিরতে না পারা নিয়ে যা বলছে বিসিবি ‘সেই পরিকল্পনা অনুযায়ী দল, গভর্নিং কাউন্সিল, টেকনিক্যাল কমিটি সবার সাথে আলাপ করে আমাদের যে দুইদিন গ্যাপ হয়েছে সেটা আমার অ্যাডজাস্ট করার জন্য দুইটি ভেন্যুতে খেলা নিয়ে আসা হচ্ছে। এ ছাড়া আমরা অনেক চেষ্টা করেছি, এটা ছাড়া অ্যাডজাস্ট করা যাচ্ছে না।’ নতুন সূচি নিয়ে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব বলেন, আমরা এখানে ভ্রমণের দুদিন বাঁচাব। অ্যাডজাস্ট করার জন্য চট্টগ্রামের খেলাগুলো আমরা ঢাকায় ও এখানে (সিলেট) নিয়ে এসেছি। সিলেটে ১২ তারিখ পর্যন্ত খেলা হবে। ১৩ তারিখ দলগুলো ঢাকায় চলে যাবে। বাকি অন্য কিছু পরিবর্তন না করে কিছু খেলা সকাল-বিকেল করতে হয়েছে। তিনটা ভেন্যু থেকে আমরা দুটো ভেন্যু করেছি। চট্টগ্রাম সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব। তিনি বলেন, আমরা চট্টগ্রামের দর্শকদের কাছে দুঃখিত। চট্টগ্রামের সমর্থক, ম্যানেজমেন্ট সবাই সবকিছু প্রস্তুত করে ফেলেছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমাদের চট্টগ্রাম ভেন্যু বাতিল করতে হয়েছে। আরটিভি/এসআর
চট্টগ্রাম থেকে বিপিএল সরানোর কারণ জানাল বিসিবি
ক্যারিয়ার সেরা অবস্থানে স্টার্ক, রুটের পরেই ব্রুক
অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ হারলেও মেলবোর্নে দুর্দান্তভাবে কামব্যাক করেছে ইংল্যান্ড। আর এই ম্যাচে ব্যাট হাতে আলো ছড়িয়ে টেস্ট ব্যাটারদের তালিকায় তিন ধাপ এগিয়ে ইংলিশ ব্যাটার হ্যারি ব্রুক। বুধবার (৩১ ডিসেম্বর) প্রকাশিত সাপ্তাহিক হালনাগাদে দেখা যায়, অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের পারফরম্যান্সে ব্রুকের রেটিং পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৮৪৬। এই সংস্করণে তার সামনে শুধু ইংল্যান্ডেরই জো রুট, যিনি ৮৬৭ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন। ব্যাটারদের তালিকায় এক ধাপ করে নেমে তিন ও চার নম্বরে আছেন যথাক্রমে নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন ও অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। দুই ধাপ অবনতি হয়েছে স্টিভ স্মিথের, অবস্থান এখন পাঁচ নম্বরে। ১৫ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে ইংল্যান্ডের প্রথম টেস্ট জয়ের ম্যাচে ব্রুক ব্যাট হাতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। প্রথম ইনিংসে ৩৪ বলে ৪১ রান করেন তিনি, যেখানে ছিল দুটি চার ও দুটি ছক্কা। পরে ১৭৫ রানের লক্ষ্য তাড়ায় অপরাজিত ১৮ রান করে দলকে জয়ের পথে রাখেন। আরও পড়ুন সাকিবের দেশে ফিরতে না পারা নিয়ে যা বলছে বিসিবি ব্যাটারদের তালিকায় উন্নতি হয়েছে আরও কয়েকজন ইংলিশ ক্রিকেটারের। ওপেনার জ্যাক ক্রলি চার ধাপ এগিয়ে যৌথভাবে ৩৫তম স্থানে উঠেছেন। একই ম্যাচে ৪০ রানের ইনিংস খেলা জ্যাকব বেথেল ৯ ধাপ এগিয়ে এখন ৭৭ নম্বরে। একই সঙ্গে বোলারদের র‍্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে যৌথভাবে দ্বিতীয় হয়েছেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক ও পাকিস্তানের নোমান আলী। বোলারদের মধ্যে শীর্ষস্থান আগের মতোই ভারতের জসপ্রিত বুমরাহর দখলে, তার রেটিং পয়েন্ট ৮৭৯। মেলবোর্ন টেস্টে দুই ইনিংস মিলিয়ে চার উইকেট নেওয়া স্টার্ক এক ধাপ এগিয়ে প্রথমবারের মতো দ্বিতীয় স্থানে উঠেছেন। তার পয়েন্ট ৮৪৩, যা নোমান আলির সঙ্গেও সমান।  কামিন্স দুই ধাপ নেমে এখন চার নম্বরে। অস্ট্রেলিয়ার স্কট বোল্যান্ড পেস সহায়ক উইকেটে পাঁচ উইকেট নিয়ে দুই ধাপ এগিয়ে সপ্তম স্থানে উঠেছেন। ইংল্যান্ডের গাস অ্যাটকিনসন তিন উইকেট নিয়ে চার ধাপ এগিয়ে ভারতের রবীন্দ্র জাদেজার সঙ্গে যৌথভাবে ১৩ নম্বরে আছেন। ব্রাইডন কার্স ছয় ধাপ এগিয়ে ২৩তম এবং ম্যাচসেরা জশ টাং ১৩ ধাপ উন্নতি করে ক্যারিয়ার সেরা ৩০তম স্থানে উঠেছেন। টেস্ট অলরাউন্ডারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন জাদেজা। তার পরেই আছেন সাউথ আফ্রিকার মার্কো জানসেন ও ইংল্যান্ডের বেন স্টোকস। স্টার্কের অবনমনের সুযোগে এক ধাপ এগিয়ে চার নম্বরে উঠেছেন বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ। আরটিভি/এসআর
ক্যারিয়ার সেরা অবস্থানে স্টার্ক, রুটের পরেই ব্রুক
খালেদা জিয়ার জন্য জাতীয়তাবাদী ক্রীড়া দলের দোয়া মাহফিল
বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় জাতীয়তাবাদী ক্রীড়া দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় মাগরিবের নামাজের পর রাজধানীর সোনালী অতীত ক্লাবে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ক্রীড়া দলের সদস্য সচিব জাহেদ পারভেজ চৌধুরীসহ ক্রীড়া দলের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা।  এ ছাড়া সাবেক তারকা ফুটবলার মোহাম্মাদ আসলাম, আলফাজ আহমেদসহ ক্রীড়াঙ্গনের বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন। সোনালী অতীত ক্লাবের সদস্যরাও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং ক্রীড়াঙ্গনের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, খালেদা জিয়ার মৃত্যু দেশের জন্য অপূরনীয় ক্ষতি। মরহুমা বেগম খালেদা জিয়া দেশের রাজনীতি ও সমাজে যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন- তা স্মরণ করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আদর্শ ও মূল্যবোধের চর্চা অব্যাহত রাখতে হবে৷ তবেই দেশ তার কাঙ্খিত লক্ষে পৌঁছাবে বলে মনে করেন বক্তারা। সেই সাথে খালেদা জিয়ার স্বপ্নের দেশ ( ভালোবাসা, শান্তি ও জ্ঞানভিত্তিক রাষ্ট্র) গড়তে কাজ করার অঙ্গীকার করেন বক্তারা। আরটিভি/এসআর
খালেদা জিয়ার জন্য জাতীয়তাবাদী ক্রীড়া দলের দোয়া মাহফিল
এক হালি গোল হজম করে মেজাজ হারালেন মার্টিনেজ
এমিরেটস স্টেডিয়ামে আর্সেনালের কাছে ৪ গোল হজম করেছে অ্যাস্টন ভিলার আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। যা হজমে মানতে পারেননি তিনি। ফলে ম্যাচ শেষে ড্রেসিং রুমে ফেরার সময় মেজাজ হারিয়ে বসেন এই গোলরক্ষক। ম্যাচের শেষ বাঁশি বাজার পর টানেলে ফেরার পথে আর্সেনাল সমর্থকদের কটাক্ষের মুখে পড়েন বিশ্বকাপজয়ী এই গোলরক্ষক। সে সময় এক সমর্থক উচ্চস্বরে ‘ইউ আর র‍্যাটল্ড!’ বলে চিৎকার করলে মার্তিনেজ আরও উত্তেজিত হয়ে ওঠেন। আরও পড়ুন সাকিবের দেশে ফিরতে না পারা নিয়ে যা বলছে বিসিবি ক্ষুব্ধ অবস্থায় দর্শকদের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাতে দেখা যায় তাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত নিরাপত্তাকর্মীরা তাকে টেনে নিয়ে যান। পুরো ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় ব্যাপক আলোচনা ও সমালোচনা। এদিকে, এই জয়ের মাধ্যমে আর্সেনাল লিগে মাত্র দুইটি হার নিয়ে বছর শেষ করল। ১৯ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে মিকেল আর্তেতার দল। সমান ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে অ্যাস্টন ভিলা। আর এক ম্যাচ কম খেলে ৪০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। উল্লেখ্য, অ্যাস্টন ভিলাকে ৪–১ গোলে হারিয়ে প্রিমিয়ার লিগের শীর্ষস্থান আরও শক্ত করেছে আর্সেনাল। এই হারের মধ্য দিয়ে থেমে গেছে ভিলার টানা ১১ ম্যাচের জয়যাত্রা। আরটিভি/এসআর
এক হালি গোল হজম করে মেজাজ হারালেন মার্টিনেজ
সাকিবের দেশে ফিরতে না পারা নিয়ে যা বলছে বিসিবি
দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন দেশের ক্রিকেটের পোস্টারবয় সাকিব আল হাসান। রাজনৈতিক কারণে দেশে ফিরতে পারছেন না তিনি। সম্প্রতি আবারও জাতীয় দলের হয়ে খেলা ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। ফলে তার দেশে ফেরা নিয়ে প্রশ্ন মুখে পড়েছে বিসিবি পরিচালকরা। সম্প্রতি সাকিবের দেশে ফেরা নিয়ে কথা বলেছেন বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু। তিনি বলেন, এই বিষয়টা নিয়ে মন্তব্য করার মতো আমি কেউ না। এখন আমি বিপিএল নিয়ে কথা বলছি। এটা মূল্যবান প্রশ্ন। এটার জন্য সঠিক কাউকে প্রশ্ন করতে পারেন। এই ঘটনাটা বর্তমান সভাপতির সময় ঘটেনি। তাই বলে যে আমরা বলব বিসিবির এখানে কিছু না সেটা তো না।  ‘এই ঘটনায় রাজনৈতিক প্রভাব ছিল কিনা সেটা তখনকার বোর্ড সভাপতি (ফারুক আহমেদ) বলতে পারবেন। কারণ সভাপতি হিসেবে তখন উনিই সব যোগাযোগ করেছেন।’ আরও পড়ুন বিপিএলের নতুন সূচি প্রকাশ, চট্টগ্রামবাসীর জন্য বড় দুঃসংবাদ  এদিকে সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছিলেন, সাকিব যেন খেলতে না পারে সেটা নিয়ে তিনি বিসিবিতে আলাপ করবেন তিনি। বিষয়টি নিয়ে তৎকালীন বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে তিনি কথা বলেছিলেন কি না, সেটি নিশ্চিত হন মিঠু।  তবে বর্তমান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেনের সঙ্গে কথা বলবেন তিনি। তার ভাষ্য, আমার মনে হয় বিষয়টা নিয়ে আমাদের আলাপ করা উচিত। সাকিব দারুণ একজন ক্রিকেটার, বাংলাদেশের সম্পদ, বাংলাদেশ ক্রিকেটের সম্পদ। আজ পর্যন্ত ওর মতো ক্রিকেটার বাংলাদেশে আসেনি। যেহেতু আলাপটা উঠেছে, এটা নিয়ে আমি বিসিবি সভাপতির সঙ্গে আলাপ করব। কিন্তু সভাপতি এবং মিডিয়া কমিটির চেয়ারম্যান সিদ্ধান্ত নেবে কীভাবে বিষয়টা নিয়ে কথা বলবে। সম্প্রতি এক সাক্ষাৎকারে দেশে ফিরতে না পারায় বিসিবির পাশাপাশি সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং বর্তমান ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলকে দায়ী করেন সাকিব। সাকিবের অভিযোগ, ক্রিকেট বোর্ডে সরকারের হস্তক্ষেপের কারণে তার দেশে ফেরা হয়নি। বিষয়টি নিয়মের বাইরে হওয়ায় বিসিবির নিষিদ্ধ হওয়া উচিত বলে মনে করেন সাবেক অধিনায়ক। সাকিবের সেসব অভিযোগের কোনো জবাব দিতে পারেননি বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু।  সাকিব বলেন, আমাকে সরাসরি ক্রীড়া উপদেষ্টা ও আইন উপদেষ্টা গ্রিন সিগন্যাল দিয়েছিলেন। আমি প্লেনে উঠেছি। বিসিবি থেকে আমাকে পুরো নিশ্চিত করা হয়েছে। (যুক্তরাষ্ট্র থেকে) তারপর আমি প্লেনে উঠেছি। দুবাইয়ে নামার পর তাদের সব জায়গা থেকে আবার বলছে, না, তাদের নাকি ১২ ঘণ্টার মধ্যে পরিস্থিতির অনেক পরিবর্তন হয়ে গেছে। যদি না আসি, তাহলে ভালো হয়। আমি আর যাইনি। বিসিবিতে সরকারের হস্তক্ষেপ হওয়ায় রীতিমতো হতাশা প্রকাশ করেছেন সাকিব। তিনি বলেন, কথা হচ্ছে ক্রিকেট বোর্ডের সঙ্গে সরকারের কোনো সম্পর্কই থাকার কথা নয়। আর ক্রিকেট বোর্ড যদি সরকারের ওপর চাপিয়ে দেয়, এর মানে, ক্রিকেট বোর্ডে সরকারের হস্তক্ষেপ আছে। এর অর্থ হলো, বিষয়টা আইসিসিতে যাওয়া উচিত।  তাদের সঙ্গে সঙ্গে নিষিদ্ধ হয়ে যাওয়া উচিত (হাসি) ! আসলে ওই সাবজেক্টেই যাওয়া উচিত নয়। আমাকে যদি ক্রিকেট বোর্ড ফেরত না নিতে পারে (দেশে), এটা তাদের ব্যর্থতা। ঠিক না? আমার কী করার আছে এখানে? আরটিভি/এসআর
সাকিবের দেশে ফিরতে না পারা নিয়ে যা বলছে বিসিবি
আরও পড়ুন
গোল করেও দলকে জেতাতে পারলেন না ক্রিস্টিয়ানো রোনালদো
প্রেমিকার লাথিতে প্রেমিকের মৃত্যু
আবারও মধ্যপ্রাচ্যের সেরা রোনালদো, চোখ এবার হাজারের দিকে
২০২৫ সালে আয়ের শীর্ষে রোনালদো, মেসি কোথায়?