মাঠেই ব্রাজিলিয়ান গোলরক্ষকের মৃত্যু, ভিডিও ভাইরাল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫ , ০৩:২৭ পিএম


ব্রাজিল
ছবি: সংগৃহীত

ব্রাজিলের প্যারা প্রদেশে এক অপেশাদার ফুটসাল টুর্নামেন্টে মর্মান্তিক এক ঘটনা ঘটেছে। ম্যাচ চলাকালীন মাঠেই মৃত্যুবরণ করেছেন ব্রাজিলিয়ান গোলরক্ষক এডসন (৩৮)।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, প্রতিপক্ষের শক্তিশালী এক পেনাল্টি শট ডানদিকে ঝাঁপিয়ে দুর্দান্তভাবে প্রতিহত করেন এডসন। কিন্তু বলটি সরাসরি আঘাত হানে তার বুকে। সেভের পর উচ্ছ্বাসে সতীর্থদের দিকে কয়েক কদম এগিয়ে যেতেই হঠাৎ মুখ থুবড়ে পড়ে যান তিনি।

তাৎক্ষণিকভাবে মাঠের মেডিক্যাল টিম তাকে প্রাথমিক চিকিৎসা দেয় এবং দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ হয়, মৃত্যুর কোলে ঢলে পড়েন এডসন। 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, তার মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করছে স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য কর্তৃপক্ষ।

ফুটবলপ্রেমীদের জন্য এ ঘটনা এক গভীর শোকের মুহূর্ত হয়ে উঠেছে।

বিজ্ঞাপন

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission