থুতু কান্ডে ক্ষমা চাইলেন সুয়ারেজ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫ , ০৪:২৩ পিএম


থুতু কান্ডে ক্ষমা চাইলেন সুয়ারেজ
ছবি: সংগৃহীত

লিগস কাপ ফাইনালে ইন্টার মায়ামিকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে সিয়াটল সাউন্ডার্স। তবে ম্যাচের পর লুইস সুয়ারেজের আচরণ সমালোচনার ঝড় তোলে। ম্যাচ শেষে সিয়াটল সাউন্ডার্সের এক স্টাফের দিকে থুথু ছোড়ার ঘটনায় ৩৮ বছর বয়সী উরুগুয়ের ফরোয়ার্ড প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করেছেন।

বিজ্ঞাপন

সোশ্যাল মিডিয়ায় ইনস্টাগ্রাম স্টোরিতে সুয়ারেজ লিখেছেন, এটা ছিল প্রচণ্ড উত্তেজনা ও হতাশার মুহূর্ত, যেখানে ম্যাচ শেষে এমন কিছু ঘটেছে যা কখনোই হওয়া উচিত নয়। আমার প্রতিক্রিয়ার কোনো অজুহাত নেই। আমি ভুল করেছি এবং আন্তরিকভাবে দুঃখিত। যারা আমার আচরণে কষ্ট পেয়েছেন, তাদের কাছে আমি ক্ষমাপ্রার্থী।

রেফারির শেষ বাঁশি বাজার পর সিয়াটল সাউন্ডার্সের তরুণ মিডফিল্ডার ওবেদ ভার্গাসকে লক্ষ্য করে ছুটে যান সুয়ারেজ। তাকে হেডলকে নেওয়ার পর মাঠে হাতাহাতি শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে কর্মকর্তা ছুটে আসলেও ক্যামেরায় ধরা পড়ে, সুয়ারেজ এক সাউন্ডার্স নিরাপত্তাকর্মীর দিকে থুথু ছুঁড়েছেন।

বিজ্ঞাপন

লিগস কাপ ও মেজর লিগ সকার কতটা শাস্তি দেবে তা নিয়ে জোর আলোচনা চলছে। সুয়ারেজ আশা প্রকাশ করেছেন, দ্রুত পরিস্থিতি সমাধান হয়ে মৌসুমের বাকি অংশে ইন্টার মায়ামির হয়ে খেলার সুযোগ পাবেন।

ইন্টার মায়ামিও এক বিবৃতিতে জানায়, এ ধরনের আচরণ আমাদের খেলার মূল্যবোধের প্রতিফলন নয়। আমরা মাঠের ভেতরে ও বাইরে সর্বোচ্চ স্পোর্টসম্যানশিপ বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। ঘটনাটি যথাযথভাবে সমাধানের জন্য লিগস কাপ ও এমএলএস কর্মকর্তাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

এই ঘটনার আগে সুয়ারেজের বিতর্ক নতুন নয়। ২০১৪ বিশ্বকাপে ইতালির জর্জিও কিয়েলিনিকে কামড় দেয়ার কারণে চার মাস ফুটবল থেকে নির্বাসিত হন। ২০১১ সালে ইংলিশ প্রিমিয়ার লিগে প্যাট্রিস এভ্রার বিরুদ্ধে বর্ণবাদী মন্তব্যের অভিযোগে আট ম্যাচ নিষিদ্ধ হন। এছাড়া ২০১০ বিশ্বকাপে ঘানার বিপক্ষে ইচ্ছাকৃত হ্যান্ডবলের কারণে বিশ্বব্যাপী সমালোচনার মুখে পড়েছিলেন।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission