টানা তৃতীয়বার ইউএস ওপেনের ফাইনালে সাবালেঙ্কা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫ , ০৬:১১ পিএম


অ্যারিনা সাবালেঙ্কা
ছবি: সংগৃহীত

টানা তৃতীয়বারের মতো ইউএস ওপেনের নারী এককের ফাইনালে জায়গা করে নিয়েছেন বেলারুশিয়ান তারকা অ্যারিনা সাবালেঙ্কা।

বিজ্ঞাপন

শুক্রবার (৫ সেপ্টেম্বর) নিউইয়র্কের আর্থার অ্যাশ স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনালে যুক্তরাষ্ট্রের জেসিকা পেগুলাকে ৪-৬, ৬-৩, ৬-৪ সেটে হারান তিনি। অন্য সেমিফাইনালে নাওমি ওসাকাকে ৬(৪)-৭(৭), ৭(৭)-৬(৩), ৬-৩ গেমে হারিয়ে ফাইনালে জায়গা করে নেন যুক্তরাষ্ট্রের আমান্দা অ্যানিসিমোভা।

গত আসরের ফাইনালে মুখোমুখি হয়েছিলেন সাবালেঙ্কা ও পেগুলা। সরাসরি সেটে জয় পেয়ে গ্র্যান্ড স্লাম শিরোপা জয় করেন সাবালেঙ্কা। এ বছর প্রতিশোধ নেওয়ার সুযোগ পেলেও সেমিফাইনালেই থেমে গেলেন পেগুলা। প্রথম সেট জিতলেও পরের দুই সেটে আধিপত্য দেখান সাবালেঙ্কা।

বিজ্ঞাপন

এবারও শিরোপা জিততে পারলে সাবালেঙ্কা সেরেনা উইলিয়ামসের পর প্রথম খেলোয়াড় হবেন যিনি টানা দুইবার ইউএস ওপেন জিতবেন। সেরেনা ২০১২ থেকে ২০১৪ পর্যন্ত টানা তিনবার চ্যাম্পিয়ন হয়েছিলেন।

অন্যদিকে, সাবেক নাম্বার ওয়ান নাওমি ওসাকার যাত্রা থেমে গেল শেষ চারে। প্রায় তিন ঘণ্টার লড়াই শেষে অ্যানিসিমোভার কাছে হেরে বিদায় নেন তিনি। ম্যাচের প্রথম দুই সেট ছিল রোমাঞ্চকর, তবে তৃতীয় সেটে ছন্দ হারান ওসাকা। সুযোগ কাজে লাগিয়ে জয় নিশ্চিত করেন অ্যানিসিমোভা।

বিজ্ঞাপন

আরও পড়ুন

রোববার (৭ সেপ্টেম্বর) ফাইনালে মুখোমুখি হবেন সাবালেঙ্কা ও অ্যানিসিমোভা। ২৪ বছর বয়সী অ্যানিসিমোভার সামনে সুযোগ ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম জয়ের। আর সাবালেঙ্কার লক্ষ্য চতুর্থ সিঙ্গেলস গ্র্যান্ড স্লাম শিরোপা।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission