
বিশ্ব ক্রিকেটের সবচেয়ে ধনী সংস্থা ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) গত পাঁচ বছরে আয় করেছে প্রায় ২০,১৮৫ কোটি রুপি। ক্রিকবাজের প্রতিবেদনে জানানো হয়েছে, ২০১৯ সালে যেখানে বিসিসিআইয়ের কোষাগারে ছিল ৬,০৫৯ কোটি রুপি, সেখানে ২০২৪ অর্থবছরের শেষে তা দাঁড়িয়েছে ২০,৬৮৬ কোটি রুপিতে।
আগামী ২৮ সেপ্টেম্বর বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) সর্বশেষ আর্থিক হিসাব প্রকাশ করা হবে। এর আগে জানা গেছে, বোর্ড নিয়মিতভাবেই হাজার কোটি রুপি আয়কর পরিশোধ করছে। ২০২৩-২৪ অর্থবছরে আয়কর বাবদ ৩,১৫০ কোটি রুপি সংরক্ষণ করা হয়েছে।
কোন খাতে কত আয়
মিডিয়া সত্ত্ব: ৮১৩.১৪ কোটি রুপি (আগের বছর ২,৫২৪.৮০ কোটি রুপি)
বিদেশ সফর: ৩৬১.২২ কোটি রুপি (আগের বছর ৬৪২.৭৮ কোটি রুপি)
বিনিয়োগ থেকে আয়: ৯৮৬.৪৫ কোটি রুপি (আগে ছিল ৫৩৩.০৫ কোটি রুপি)
উদ্বৃত্ত আয়: ১,৬২৩.০৮ কোটি রুপি (আগের বছর ১,১৬৭.৯৯ কোটি রুপি)
তহবিল বণ্টন ও পরিকল্পনা
ক্রিকেট অবকাঠামো উন্নয়ন তহবিল: ১,২০০ কোটি রুপি
প্ল্যাটিনাম জুবিলি কল্যাণ ফান্ড: ৩৫০ কোটি রুপি
ক্রিকেট ডেভেলপমেন্ট ফান্ড: ৫০০ কোটি রুপি।
এ ছাড়া, ২০২৩-২৪ সালে বিভিন্ন রাজ্যের ক্রিকেট সংস্থাকে ১,৯৯০.১৮ কোটি রুপি বণ্টন করেছে বিসিসিআই। নতুন অর্থবছর ২০২৪-২৫ এর জন্য এই বরাদ্দ ধরা হয়েছে ২,০১৩.৯৭ কোটি রুপি।
আরটিভি/এসকে




