
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাসুম আহমেদের বাবা আক্কাস আলী নিজের দ্বিতীয় বিয়ে নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন। দীর্ঘদিন ধরে ছেলে নাসুমের সঙ্গে যোগাযোগ না থাকার কারণে তিনি বর্তমানে মাসিক ৮ হাজার টাকার বেতনে হাউজিং এস্টেটে সিকিউরিটি গার্ডের কাজ করছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি প্রকাশ হতেই নেটিজেনদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, বৃদ্ধ বয়সে এসে দ্বিতীয় বিয়ে কেন করেছেন আক্কাস আলী।
এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, দ্বিতীয় বিয়ে করা কি আমার অপরাধ হয়েছে? আমি তো কারও সম্মান বাড়াইনি বা কমাইনি। কষ্ট হয়েছে, কারণ বিগত চার বছর ধরে আমি বাইরে আছি।
তিনি আরও বলেন, তুমি যখন দেখছো বাবা এখানে চাকরির কাজ করছে, তুমি কেন দুইজন মানুষ নিয়ে আসোনি? কেন বাবা তোমাকে ভরণপোষণ করছিল, তুমি এই চাকরি নিচ্ছো এটা কি আমার অপরাধ?
আক্কাস আলী চার বছর আগে ঘটনার কথা স্মরণ করে বলেন, একদিন দুপুরে খাবারের সময়ে আলোচনার একপর্যায়ে নাসুম রেগে বলেছিল, তোমাকে কে দিয়েছে জায়গা, কে বলছে থাকতে। তারপর থেকেই আমি ঘর ছেড়ে চলে আসি।
আরটিভি/এসকে




