জাতীয় দলের কোচের দায়িত্ব ছাড়ছেন সালাহউদ্দিন

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ০৫ নভেম্বর ২০২৫ , ১২:৪৪ পিএম


জাতীয় দলের কোচের দায়িত্ব ছাড়ছেন সালাহউদ্দিন
মোহাম্মদ সালাউদ্দিন।ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সহকারী কোচের পদ ছাড়তে যাচ্ছেন মোহাম্মদ সালাউদ্দিন। গত বছরের ৫ নভেম্বর তিনি এই পদে যোগ দিয়েছিলেন। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে দায়িত্ব পান ব্যাটিং ইউনিটেরও। তবে তার অধীনে খুব একটা সফল সময় কাটেনি টাইগারদের। ব্যাটিংয়ে ধারাবাহিকতার অভাব ছিল চোখে পড়ার মতো। 

বিজ্ঞাপন

সোমবার (৩ নভেম্বর) বিসিবির পরিচালনা পর্ষদের সভায় আসন্ন আয়ারল্যান্ড সিরিজের জন্য ব্যাটিং কোচ হিসেবে সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে দায়িত্ব দেওয়া হয়। এর একদিন পরই গুঞ্জন ছড়ায় আয়ারল্যান্ড সিরিজ শেষেই সালাউদ্দিন জাতীয় দলের সহকারী কোচের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ-এর প্রতিবেদনে বলা হয়েছে, ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি দায়িত্ব ছাড়ছেন।

তবে এখনো সালাউদ্দিনের পদত্যাগপত্র হাতে পাননি বলে জানিয়েছে বিসিবি। বিসিবির এক কর্মকর্তা জানান, আমরা এখন পর্যন্ত সালাউদ্দিন ভাইয়ের কোনো আনুষ্ঠানিক পদত্যাগপত্র পাইনি।

বিজ্ঞাপন

সালাউদ্দিনের সঙ্গে বিসিবির চুক্তির মেয়াদ ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত ছিল।

বিসিবি পরিচালক আব্দুর রাজ্জাক জানিয়েছেন, আশরাফুলকে দলে যুক্ত করার অর্থ সালাউদ্দিনের প্রতি অনাস্থা নয়। তিনি বলেন, সালাউদ্দিন ভাই কিন্তু সিনিয়র সহকারী কোচ। আসলে কারও ব্যর্থতার জন্য না। ওইখান থেকে সরানো হয়নি কাউকে, আশরাফুলকে অন্তর্ভুক্ত করা হয়েছে। কোচিং প্যানেলে আরও একজনকে যুক্ত করা হলো।

বিজ্ঞাপন

আরও পড়ুন

আয়ারল্যান্ড সিরিজের পরই সালাউদ্দিনের বিদায়ের সম্ভাবনা জোরালো হচ্ছে, যদিও বিসিবি এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission