
প্রথমবার কোচিংয়ে নেমেছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি। দক্ষিণ আফ্রিকার টি-২০ লিগে প্রিটোরিয়া ক্যাপিটালসের কোচ হিসেবে রেকর্ড দামে তরুণ ব্যাটার ডেওয়াল্ড ব্রেভিসকে দলে ভিড়িয়েছেন তিনি।
নিলামে ব্রেভিসকে প্রিটোরিয়া ক্যাপিটালস ১৬.৫ মিলিয়ন দক্ষিণ আফ্রিকান রান্ড বা প্রায় ১১ কোটি ৫০ লাখ টাকায় কিনেছে। এর আগে এসএ টি-২০ লিগে কোনো ক্রিকেটারের নিলামে এমন উচ্চ মূল্য হয়নি।
ব্রেভিসকে দলে নেওয়ার লড়াই শুরু হয় জোহানেসবার্গ সুপার কিংস এর কাছ থেকে, যারা প্রথমে ৫ লাখ রান্ড মূল্য দেখায়। পরে পার্ল রয়েলসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে দাম ওঠে ১০ মিলিয়ন রান্ড পর্যন্ত। শেষ পর্যন্ত প্রিটোরিয়া ক্যাপিটালস ১৪.৫ মিলিয়ন রান্ড দাম ধরে ব্রেভিসকে দলে ভিড়ায়।
এর আগে, দক্ষিণ আফ্রিকার টি-২০ অধিনায়ক এইডেন মার্করামকে ডারবান সুপার জায়ান্ট ১৪ মিলিয়ন রান্ডে কিনেছিল। প্রিটোরিয়া তাকে দলে নিতে আগ্রহী ছিল, তবে নিলামে ১২.৪ মিলিয়ন রান্ড পর্যন্ত দাম তোলার পর তারা নিতে পারেনি।
ব্রেভিসকে দলে পাওয়ায় উচ্ছ্বসিত সৌরভ গাঙ্গুলি বলেন, সে খুবই প্রতিভাবান খেলোয়াড়। আশা করছি, সে ভালো খেলবে। অস্ট্রেলিয়ার বিপক্ষে তার খেলা আমরা দেখেছি। সে প্রমাণ করেছে যে খেলার রঙ বদলে দিতে পারে। যেটা টি-২০ ক্রিকেটে দরকার। আমাদের দলে আন্দ্রে রাসেল, শেরফেন রাদারফোর্ডের মতো ম্যাচজয়ী ক্রিকেটার রয়েছেন। আশা করছি ব্রেভিসও দলকে জেতাতে পারবে।
আরটিভি/এসকে/এস




