
এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে হংকংকে ৭ উইকেটে হারিয়ে টুর্নামেন্টে শুভসূচনা করেছে বাংলাদেশ। তবে হংকংয়ের বিপক্ষে টাইগারদের ধীরগতিতে রান তোলার বিষয়টি নিয়ে সমালোচনা করে দর্শকরা। তবে ম্যাচ শেষে এর ব্যাখ্যা দিয়েছেন টাইগার অধিনায়ক।
তিনি বলেন, উইকেটটা একটু ধীরগতির ছিল, তাই মাঝের ওভারগুলোতে আমাদের সাবধানে খেলতে হয়েছে এবং বড় মাঠের সুযোগ নিয়ে সিঙ্গেলস আর ডাবলস নিতে হয়েছে।
আগে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ১৪৩ রানের লক্ষ্য দিয়েছিল হংকং। আবুধাবির ধীরগতির উইকেটে বাংলাদেশ এই লক্ষ্য তাড়া করেছে ১৭.৪ ওভারে।
এ ছাড়াও বোলিং বিভাগের প্রশংসা করে লিটন বলেন, আজ আমরা খুব ভালো খেলেছি। গত কয়েক বছরে আমাদের পেস বোলিং বিভাগ খুব ভালো করেছে এবং আমরা কেবল একজন লেগস্পিনার খুঁজছিলাম, রিশাদ খুব ভালো করেছে।
জয় দিয়ে এশিয়া কাপ শুরু করা নিয়ে লিটন বলেন, প্রথম ম্যাচটা জেতা খুব গুরুত্বপূর্ণ ছিল। আমরা আগের তিন সিরিজে ভালো ক্রিকেট খেলেছি, কিন্তু এশিয়া কাপের চাপটা আলাদা রকমের হতে পারে।
আরটিভি/এসআর




