টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ১৪ সেপ্টেম্বর ২০২৫ , ০৮:০৩ পিএম


ভারত ও পাকিস্তান
ছবি: সংগৃহীত

এশিয়া কাপে আজ (রোববার, ১৪ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে এই হাইভোল্টেজ লড়াই। টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।

বিজ্ঞাপন

দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে দ্বিপক্ষীয় সিরিজে মুখোমুখি হয়নি ভারত-পাকিস্তান। তবে এসিসি ও আইসিসির আয়োজিত টুর্নামেন্টে প্রায়ই দেখা হয়ে যায় এই দুই প্রতিদ্বন্দ্বীর। কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা বেড়ে যাওয়ায় আজকের ম্যাচকে ঘিরে উত্তেজনা অন্য মাত্রা পেয়েছে।

এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কটের দাবি উঠলেও শেষ পর্যন্ত দু’দলই মাঠে নামছে। ইতোমধ্যেই দু’দল দুর্দান্ত জয় দিয়ে আসর শুরু করেছে। প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৫৭ রানে গুটিয়ে দিয়ে মাত্র ৪.৩ ওভারেই জয়ের বন্দরে পৌঁছায় সূর্যকুমার যাদবের ভারত। অন্যদিকে ওমানকে ৯৩ রানে হারিয়ে আত্মবিশ্বাসী সূচনা করেছে পাকিস্তান।

বিজ্ঞাপন

আজকের ম্যাচ শুধু ক্রিকেট নয়, দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্কের প্রেক্ষাপটেও বাড়তি গুরুত্ব পাচ্ছে। তাই খেলোয়াড়দের পারফরম্যান্সের সঙ্গে সঙ্গে মাঠের বাইরের পরিস্থিতিও আলোচনায় থাকবে।

দুই দলের একাদশ

বিজ্ঞাপন

ভারত: অভিষেক শর্মা, শুভমান গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, সাঞ্জু স্যামসন, শিভাম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রিত বুমরাহ, বরুণ চক্রবর্তী।

পাকিস্তান: শাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস, ফখর জামান, সালমান আঘা (অধিনায়ক), হাসান নাওয়াজ, মোহাম্মদ নাওয়াজ, ফাহিম আশরাফ, শাহীন আফ্রিদি, সুফিয়ান মুকিম, আবরার আহমেদ।

বিজ্ঞাপন

আরও পড়ুন

আজকের ম্যাচ ঘিরে প্রত্যাশা, উত্তেজনা আর আবেগ সবকিছুর মিশেলে ক্রিকেটপ্রেমীদের জন্য তৈরি হয়েছে এক রোমাঞ্চকর সন্ধ্যা।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission