পেলেকে ছাড়িয়ে মেসির রুকি কার্ড রেকর্ড দামে বিক্রি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫ , ০৯:৪১ এএম


লিওনেল মেসি
ছবি: সংগৃহীত

গোল নয়, এবার আলোচনায় এলেন লিওনেল মেসি তার এক বিরল রুকি কার্ডের কারণে। কিংবদন্তি এই আর্জেন্টাইন ফুটবলারের প্রথম ট্রেডিং কার্ডটি সম্প্রতি রেকর্ড ১৫ লাখ মার্কিন ডলারে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬ কোটি টাকা) বিক্রি হয়েছে। এর মাধ্যমে এটি ফুটবল ইতিহাসের সবচেয়ে দামী কার্ড হিসেবে জায়গা করে নিয়েছে।

বিজ্ঞাপন

২০০৪-০৫ মৌসুমে বার্সেলোনার হয়ে পেশাদার ক্যারিয়ার শুরুর সময় স্পেনের পানিনি মেগা ক্র্যাকস সিরিজে প্রকাশিত হয়েছিল মেসির এই রুকি কার্ড। আন্তর্জাতিক গ্রেডিং সংস্থা পিএসএ এটিকে সর্বোচ্চ জেম-মিন্ট ১০ গ্রেড দিয়েছে, যা অত্যন্ত বিরল। ফলে কার্ডটির সংগ্রহযোগ্য মূল্য আকাশচুম্বী হয়ে উঠেছে।

এর আগে, ফুটবল কিংবদন্তি পেলের ১৯৫৮ সালের রুকি কার্ড সর্বোচ্চ দামে বিক্রি হয়েছিল ১৩ লাখ ৩০ হাজার মার্কিন ডলারে। তবে মেসির এই কার্ড সেই রেকর্ড ভেঙে দিয়েছে।

বিজ্ঞাপন

কার্ডটির বিক্রয় সম্পন্ন করেছে উচ্চমূল্যের সংগ্রহযোগ্য কার্ড বিপণন নেটওয়ার্ক ফ্যানাটিকস কালেক্ট। পিএসএ’র তথ্য অনুযায়ী, মেসির রুকি কার্ডের মোট ৮৩৮টি কপি গ্রেড করা হয়েছে, যার মধ্যে মাত্র ২০টি পেয়েছে জেম-মিন্ট ১০ রেটিং। এর বিরলতাই এটিকে আরও মূল্যবান করে তুলেছে। এছাড়া এটি মাইক বেকার অথেনটিকেটেড ডায়মন্ড সার্টিফিকেশন পেয়েছে, যা এর মর্যাদা আরও বাড়িয়েছে।

আরও পড়ুন

রুকি কার্ড শুধু একটি ছবি নয়, বরং এটি একজন খেলোয়াড়ের পেশাদার ক্যারিয়ারের সূচনার দলিল। নিখুঁত অবস্থায় থাকা মেসির এই কার্ড এখন ফুটবল ইতিহাসের অমূল্য সম্পদে পরিণত হয়েছে, যার মূল্য সময়ের সঙ্গে আরও বাড়বে বলেই ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission